Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘ইকোনমিক সার্ভে পেশ, অস্থিরতার মধ্যেও ‘রিফর্ম এক্সপ্রেস’ ছুটছে, বললেন প্রধানমন্ত্রী

‘ইকোনমিক সার্ভে পেশ, অস্থিরতার মধ্যেও ‘রিফর্ম এক্সপ্রেস’ ছুটছে, বললেন প্রধানমন্ত্রী

Online Desk জানুয়ারি 30, 2026
modi-44.jpg

ওঙ্কার ডেস্কঃ বৃহস্পতিবার সংসদের বাজেট অধিবেশনে ‘ইকোনমিক সার্ভে ২০২৬’ পেশ। বৃহস্পতিবার সংসদের বাজেট অধিবেশনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ‘ইকোনমিক সার্ভে ২০২৬’ পেশ করেন। এই ইকোনমিক সার্ভে নিয়ে প্রধানমন্ত্রী জানান, বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূ-রাজনৈতিক টানাপোড়েন ও বাজারের অস্থিরতার মাঝেও আর্থিক সমীক্ষা ভারতের অর্থনৈতিক অগ্রগতির একটি ইতিবাচক ছবি তুলে ধরেছে।
সাধারণত কেন্দ্রীয় বাজেটের আগেই প্রকাশিত হয় এই বার্ষিক সমীক্ষা। যা দেশের অর্থনৈতিক স্বাস্থ্য ও ভবিষ্যৎ রূপরেখা সম্পর্কে দিক নির্দেশ দেয়। ইকোনমিক সার্ভে হল কেন্দ্র সরকারের একটি বার্ষিক প্রতিবেদন, যেখানে দেশের অর্থনীতির সার্বিক চিত্র বিশ্লেষণ করা হয়। এতে আগের অর্থবর্ষের পারফরম্যান্স, আসন্ন বছরের সম্ভাবনা, বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির পূর্বাভাস, কর্মসংস্থান, বাণিজ্য এবং সামগ্রিক আর্থিক স্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা থাকে।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের একটি পোস্ট শেয়ার করে এক্স এ প্রধানমন্ত্রী লেখেন, “আজ সংসদে পেশ হওয়া ইকোনমিক সার্ভে ভারতের সংস্কারযাত্রার একটি সামগ্রিক ছবি তুলে ধরেছে। কঠিন বৈশ্বিক পরিস্থিতির মধ্যেও দেশের স্থির অগ্রগতি, শক্তিশালী ম্যাক্রো অর্থনৈতিক ভিত, টেকসই বৃদ্ধির গতি এবং দেশগঠনে উদ্ভাবন, উদ্যোগ ও পরিকাঠামোর ক্রমবর্ধমান ভূমিকা এতে স্পষ্ট।”

Post Views: 113

Continue Reading

Previous: কাকার সঙ্গে ‘পুনর্মিলন’ ঘোষণার কথা ছিল ১১ দিন পরই, তার আগেই মৃত্যু অজিতের
Next: নির্বাচনের পরেও কি ক্ষমতায় থাকতে চান ইউনুস? সংবিধান সংশোধন কমিশনের কর্তার কথায় জল্পনা

সম্পর্কিত গল্প

Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
MAMATA.jpg

ভাঙন চিন্তা নিয়েই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.