Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বাংলাদেশে বর্ষবরণের উৎসবে বিধিনিষেধ ইউনুস সরকারের

বাংলাদেশে বর্ষবরণের উৎসবে বিধিনিষেধ ইউনুস সরকারের

Online Desk ডিসেম্বর 28, 2024
yunus-sized.jpg

ওঙ্কার ডেস্ক: আর কয়েকদিন পরেই নতুন বর্ষবরণে মাতবে বিশ্ববাসী। বাংলাদেশে এবার সেই বর্ষবরণে নানা বিধিনিষেধ জারি করল মহম্মদ ইউনুসের প্রশাসন। কক্সবাজার, টেকনাফ-সহ বাংলাদেশের নানা সৈকতে মানুষজন বর্ষবরণে মেতে ওঠেন। এবার নতুন করে নিষেধাজ্ঞা জারি করে বলা হয়েছে, সৈকতে প্রকাশ্যে গানবাজনার অনুষ্ঠান এবং আতশবাজি প্রদর্শন করা যাবে না।
এবিষয়ে কক্সবাজারের জেলাশাসক মহম্মদ সালাউদ্দিন জানান, ৩১ ডিসেম্বর রাতে সমুদ্র সৈকত পর্যটনকেন্দ্রগুলিতে খোলা জায়গায় কনসার্ট কিংবা অন্য কোনও অনুষ্ঠান করা যাবে না। শুধু তাই নয়, সৈকতে আতশবাজি জ্বালানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। ইতিমধ্যে বেশ কয়েকটি হোটেলে বর্ষবরণ উপলক্ষে কনসার্টের আয়োজন করার কথা জানা গিয়েছে। সেই হোটেলগুলিতে বিশেষ পুলিশি নিরাপত্তা দেওয়া হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, বাংলাদেশে ছাত্র আন্দোলনের জেরে দেশ ছেড়েছিলেন আওয়ামি লিগ নেত্রী তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৫ আগস্ট তিনি ঢাকা থেকে বাংলাদেশের বায়ুসেনার বিমানে ভারতে আসেন। বর্তমানে তিনি ভারতেই রয়েছেন। মুজিব কন্যা দেশ ছাড়ার পরে সেদেশে জামাতের সক্রিয়তা বেড়েছে, ঘটেছে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা। বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন, বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের উপর জামাতের যথেষ্ট প্রভাব রয়েছে। সেই আবহে নতুন করে বর্ষবরণের উপর নিষেধাজ্ঞা জারি করায় জল্পনা আরও বেড়েছে।

Post Views: 105

Continue Reading

Previous: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অন্ত্যেষ্টি, খুলল না স্মৃতিসৌধ নিয়ে জট
Next: হিন্দু মহাসভা ও বিজেপি বাঁচাও মঞ্চের যৌথ কর্মসূচি, বাংলায় নতুন রাজনৈতিক সমীকরণ

সম্পর্কিত গল্প

20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026
blue-sparrow-missile.png

খামেনেই হত্যার নেপথ্যে ‘ব্লু স্প্যারো’? সামনে এল ইজরায়েলের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের তথ্য

Online Desk মার্চ 7, 2026
TRUMP.png

ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান মার্কিন প্রেসিডেন্টের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.