Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বাংলাদেশের অশান্তি, সোশ্যাল মিডিয়ায় কী বলছেন হাসিনা পুত্র সাজিব ?

বাংলাদেশের অশান্তি, সোশ্যাল মিডিয়ায় কী বলছেন হাসিনা পুত্র সাজিব ?

Online Desk ডিসেম্বর 26, 2024
20241226_145319-1.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের অশান্তির আবহে দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সাজিব ওয়াজেদ বর্তমান সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সাজেবের বক্তব্য ভাইরাল হয়েছে। সাজিব বলেছেন, অবৈধ ইউনূস নেতৃত্বাধীন সরকারের নিযুক্ত বিচারক এবং প্রসিকিউটরদের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিচালিত প্রহসনের বিচার প্রক্রিয়া এটিকে একটি রাজনৈতিক প্রতিহিংসায় পরিণত করেছে। এই প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচারকে সম্পূর্ণ উপেক্ষা করে আওয়ামি লিগ নেতৃত্বকে পরিকল্পিতভাবে দমন-পীড়নের নতুন অধ্যায় শুরু হয়েছে।
তিনি আরও বলেছেন, ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল এবং প্রত্যর্পণের অনুরোধ এমন সময়ে এসেছে, যখন আওয়ামি লিগ নেতাকর্মীদের উপর নৃশংস নির্যাতন প্রতিদিন বেড়েই চলেছে। শত শত দলীয় নেতা-কর্মীকে বিচারবহির্ভূত হত্যা, উদ্দেশ্যপ্রণোদিতভাবে হত্যা মামলায় ফাঁসানো, হাজারো নেতা-কর্মীকে অবৈধভাবে কারাগারে রাখা, এছাড়া হিংসাত্মক হামলা, লুঠপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এবং সরকারের প্রত্যক্ষ মদতে এসব অন্যায় কার্যক্রম চলছে।
ইউনূস নেতৃত্বাধীন সরকারের নিয়োগপ্রাপ্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম অতীতে যুদ্ধাপরাধীদের পক্ষে মামলা পরিচালনা করেছেন বলে সাজিবের অভিযোগ। এছাড়া পরিকল্পিতভাবে দলীয় সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়েছেন তাজুল। পাশাপাশি সাজিদের দাবি, ইন্টারপোল শেখ হাসিনার বিরুদ্ধে রেড কর্ণার নোটিশ জারি করেছে। এই তথ্যও ভুয়ো।
সাজিদ দাবি তুলেছেন, জুলাই থেকে আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া প্রতিটি মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত করা অপরিহার্য। এদিকে ইউনূস নেতৃত্বাধীন সরকার বিচার বিভাগকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ অনাস্থা জানিয়ে এধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি।

Post Views: 100

Continue Reading

Previous: নন্দীগ্রামে খুন তৃণমূল কর্মী, ঘটনার জন্য দায়ী শুভেন্দু অধিকারী, দাবি তৃণমূল নেতৃত্বের
Next: হাসিনা প্রত্যর্পণ নাকি কূটনৈতিক সম্পর্ক!

সম্পর্কিত গল্প

20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026
blue-sparrow-missile.png

খামেনেই হত্যার নেপথ্যে ‘ব্লু স্প্যারো’? সামনে এল ইজরায়েলের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের তথ্য

Online Desk মার্চ 7, 2026
TRUMP.png

ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান মার্কিন প্রেসিডেন্টের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.