Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • প্রাক্তন ও বর্তমান মিলিয়ে ২৪ সেনাকর্তার নামে গ্রেফতারি পরোয়ানা, বাংলাদেশ অশান্ত হওয়ার আশঙ্কা?

প্রাক্তন ও বর্তমান মিলিয়ে ২৪ সেনাকর্তার নামে গ্রেফতারি পরোয়ানা, বাংলাদেশ অশান্ত হওয়ার আশঙ্কা?

Online Desk অক্টোবর 10, 2025
wakar-uj-jaman.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের প্রাক্তন ও বর্তমান মিলিয়ে ২৪ জন সেনাপ্রধানের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। অভিযুক্তদের মধ্যে ১৩ জন আধিকারিক বর্তমানে কর্মরত। এই বহু সংখ্যক সেনা বাহিনীর বিরুদ্ধে পদক্ষেপ করা হলে বাংলাদেশ আবার অশান্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যার ফলে যথেষ্ট চাপে পড়েছেন সেনাপ্রধান ওয়াকার উজ জামান।

এখন যে বিষয়টি নিয়ে চর্চা হচ্ছে তা হল, অভিযুক্ত অফিসারদের বিচার সেনা আইনে নাকি ফৌজদারী দণ্ডবিধি মেনে হবে। তবে একাংশের মতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের আইন বাংলাদেশের সকলের জন্য সমান। তাই সেনাদের উপর এই আইন প্রয়োগ হতে বাধা নেই। অন্য দিকে বাংলাদেশের সেনাপ্রধানের বিরুদ্ধে বাহিনীর অন্দরে ক্ষোভ তৈরি হওয়ার কারণ, তিনি আগেই জানিয়েছেন সেনাবাহিনী বাদে অন্যান্য নিরাপত্তা সংস্থায় যেসব সেনারা দায়িত্বে রয়েছেন তাঁদের কাজকর্ম অনুসন্ধান করে দেখা হচ্ছে। কেউ নিয়ম না মেনে কাজ করলে সাজা পাবেন।

উল্লেখ্য, যে ২৪ জন সেনাকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, তার মধ্যে আয়না ঘর মামলায় অভিযুক্ত ১২ অফিসার। এই ১২ জনের মধ্যে চার জন বর্তমানে কর্মরত। তারা হলেন মেজর জেনারেল কবির, ব্রিগেডিয়ার জেনারেল কামরুল, মেজর জেনারেল শেখ সরওয়ার এবং ব্রিগেডিয়ার জেনারেল আজাদ। দ্বিতীয় মামলাটি টিএফআই টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেল। এই মামলায়‌ অভিযুক্ত ১২ অফিসার এর মধ্যে নয় জন কর্মরত। তারা হলেন ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল আজাদ, কর্নেল মোমেন, লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাসেম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব, ব্রিগেডিয়ার জেনারেল কামরুল, লেফটেন্যান্ট কর্নেল মশিউর, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল সুমন।

Post Views: 177

Continue Reading

Previous: ভোটের আগে নদিয়ার দুই বাসিন্দাকে NRC নোটিস ! ফের পরিযায়ী শ্রমকদের হেনস্থায় তোপ দাগলেন মহুয়া
Next: ব্রিজ তৈরীর জমি অধিগ্রহণের টাকা আর্থিক তছরূপের অভিযোগ ! মাটি পরীক্ষার কাজ রুখে দিল স্থানীয় বাসিন্দারা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.