Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ব্রিজ তৈরীর জমি অধিগ্রহণের টাকা আর্থিক তছরূপের অভিযোগ ! মাটি পরীক্ষার কাজ রুখে দিল স্থানীয় বাসিন্দারা

ব্রিজ তৈরীর জমি অধিগ্রহণের টাকা আর্থিক তছরূপের অভিযোগ ! মাটি পরীক্ষার কাজ রুখে দিল স্থানীয় বাসিন্দারা

Online Desk অক্টোবর 10, 2025
B.jpg

নিজস্ব প্রতিনিধি, নদিয়া : ব্রিজ তৈরির জমি অধিগ্রহণে প্রাপ্য টাকা না দেওয়ার অভিযোগ জেলা পরিষদের বিরুদ্ধে। ব্রিজ তৈরির মাটি পরীক্ষার প্রক্রিয়া চলাকালীন কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা। ২০১৮ সালে ব্রিজ তৈরির জন্য জমি অধিগ্রহণ হলেও এখনো পর্যন্ত প্রাপ্য টাকা থেকে বঞ্চিত জমির মালিকরা।

শুক্রবার একে কেন্দ্র করেই প্রতিবাদে সরব হয় স্থানীয়রা। ঘটনাটি নদিয়ার শান্তিপুর নৃসিংহপুর বড় ডাঙ্গাপাড়া এলাকার। সম্প্রীতি নদিয়ার শান্তিপুর কালনা ব্রিজ তৈরির জন্য অনেক আগে থেকেই শুরু হয়েছিল জমি অধিগ্রহণের কাজ। কিন্তু ২০২৫ সাল হয়ে গেলেও এখনো পর্যন্ত শুরু হয়নি ব্রিজ তৈরির কাজ। বর্তমানে চলছে মাটি পরীক্ষা নিরীক্ষার প্রক্রিয়া।

নৃসিংহপুর বড়ডাঙ্গা পাড়া এলাকার এক শ্রেণির মানুষের দাবি, জেলা পরিষদের তরফ থেকে তাদের জমি অধিগ্রহণ করা হয়। কিন্তু চাষযোগ্য জমিগুলিকে প্রাপ্য টাকা বুঝিয়ে দিলেও তাদের বসত জমির টাকা থেকে এখনো বঞ্চিত তারা। তৎকালীন জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলছেন তারা।

শুক্রবার ওই এলাকায় মাটি পরীক্ষা-নিরীক্ষা চলাকালীন কাজ বন্ধ করে দেয় স্থানীয়রা। এরপর বিক্ষোভ দেখাতে থাকে। তাঁদের দাবি, যতদিন না পর্যন্ত জমির টাকা হাতে পাচ্ছেন তাঁরা ততদিন পর্যন্ত এই কাজ বন্ধ করে রাখবেন। তাঁদের এও অভিযোগ, ব্রিজ তৈরির জমি অধিগ্রহণ নিয়ে সক্রিয় হয়েছে দালালচক্র। সেই কারণে এখনও তারা জমির টাকা হাতে পাচ্ছেন না। তাঁদের প্রশ্ন, যারা এই চক্রের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা কেন নিচ্ছে না প্রশাসন ? যদিও এই ঘটনায় নতুন করে বিতর্কে সৃষ্টি হয়। এখন দেখার, ব্রিজ তৈরির জমি অধিগ্রহণের বকেয়া টাকা কী পাবেন জমির মালিকরা !

Post Views: 142

Continue Reading

Previous: প্রাক্তন ও বর্তমান মিলিয়ে ২৪ সেনাকর্তার নামে গ্রেফতারি পরোয়ানা, বাংলাদেশ অশান্ত হওয়ার আশঙ্কা?
Next: নোবেল জুটলোনা ট্রাম্পের ! শান্তির জন্য পুরস্কৃত হলেন ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.