Skip to content
আগস্ট 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • সৌদি আরবে আসবাব কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! মৃত্যু ১৬ বাংলাদেশি শ্রমিকের

সৌদি আরবে আসবাব কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! মৃত্যু ১৬ বাংলাদেশি শ্রমিকের

Online Desk আগস্ট 10, 2026
fire-1280.jpg

ওঙ্কার ডেস্ক: বিদেশ বিভুঁইয়ে কাজে গিয়ে মর্মান্তিক পরিণতি। ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল ১৬ বাংলাদেশি শ্রমিকের। সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সেখানেই কর্মরত ছিলেন ১৬ বাংলাদেশি অভিবাসী শ্রমিক। অগ্নিকাণ্ডের ফলে নিহত হন তাঁরা।

সোমবার ঢাকার তরফে এই তথ্য জানানো হয়েছে। রিপোর্ট অনুসারে, রবিবার মুসা সানাইয়া শিল্প এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। বাংলাদেশের বিদেশ মন্ত্রক গোটা বিষয়টির উপর নজর রাখছে। রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের আধিকারিকরা মৃতদেহ দেশে ফিরিয়ে আনার জন্য তৎপরতা শুরু করেছে। সরকারি আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে তাঁরা সৌদি সরকারের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী মৃত শ্রমিকদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, ‘যত দ্রুত সম্ভব মৃতদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়া হবে। তাঁদেরকে ক্ষতিপূরণও দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, বাংলাদেশ থেকে বহু শ্রমিক সৌদি আরবে কাজের জন্য যান। পেটের দায়ে বিদেশে কাজ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণও হারান তাঁদের অনেকে। ঢাকার বিদেশ মন্ত্রক সূত্রে খবর, প্রায় ৩৫ লক্ষ বাংলাদেশি বসবাস করেন সৌদি আরবে। বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের জন্য দেশটি সবচেয়ে বড় গন্তব্য হিসেবে বিবেচিত। গত বছর ওই শ্রমিকরা দেশে ২.৭ বিলিয়ন ডলারেরও বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন।

Post Views: 26

Continue Reading

Previous: নিয়োগে স্বচ্ছতার দাবিতে রাঁচিতে জেন-জি বিক্ষোভ, বিধানসভা ঘেরাও রুখতে জলকামান পুলিশের
Next: দিল্লিতে সিজেপি বিক্ষোভে পুলিশি দমন-পীড়ন নিয়ে সংসদে জবাব দিতে প্রস্তুত শাহ

সম্পর্কিত গল্প

ayushman-bharat.jpg

আয়ুষ্মান ভারত প্রকল্পে তালিকা থেকে ২৩৫৯ হাসপাতালকে সরিয়ে দিল কেন্দ্র, নিয়ম না মানার অভিযোগ

Online Desk আগস্ট 10, 2026
arrest-dcd.jpg

মার্কিন প্রেমিকাকে খুন করে জার্মানিতে গ্রেফতার ভারতীয় যুবক

Online Desk আগস্ট 10, 2026
balochistan.JPG

১১ অগস্ট ‘বালোচিস্তান স্বাধীনতা দিবস’, কর্মসূচিতে নিষেধাজ্ঞা পাকিস্তানের, জারি কারফিউ

Online Desk আগস্ট 10, 2026

You may have missed

ayushman-bharat.jpg

আয়ুষ্মান ভারত প্রকল্পে তালিকা থেকে ২৩৫৯ হাসপাতালকে সরিয়ে দিল কেন্দ্র, নিয়ম না মানার অভিযোগ

Online Desk আগস্ট 10, 2026
arrest-dcd.jpg

মার্কিন প্রেমিকাকে খুন করে জার্মানিতে গ্রেফতার ভারতীয় যুবক

Online Desk আগস্ট 10, 2026
balochistan.JPG

১১ অগস্ট ‘বালোচিস্তান স্বাধীনতা দিবস’, কর্মসূচিতে নিষেধাজ্ঞা পাকিস্তানের, জারি কারফিউ

Online Desk আগস্ট 10, 2026
amit-shah-1280.jpg

দিল্লিতে সিজেপি বিক্ষোভে পুলিশি দমন-পীড়ন নিয়ে সংসদে জবাব দিতে প্রস্তুত শাহ

Online Desk আগস্ট 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.