Skip to content
আগস্ট 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিল্লিতে সিজেপি বিক্ষোভে পুলিশি দমন-পীড়ন নিয়ে সংসদে জবাব দিতে প্রস্তুত শাহ

দিল্লিতে সিজেপি বিক্ষোভে পুলিশি দমন-পীড়ন নিয়ে সংসদে জবাব দিতে প্রস্তুত শাহ

Online Desk আগস্ট 10, 2026
amit-shah-1280.jpg

ওঙ্কার ডেস্ক: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবিতে উত্তাল হয়েছিল রাজধানী দিল্লি সহ দেশের বিভিন্ন শহর। দিল্লিতে আন্দোলনকারীদের সংসদ অভিযানে পুলিশি দমন পীড়ন হয়েছিল বলে অভিযোগ। এ বিষয়ে বিরোধীরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতিক্রিয়ার দাবিতে সরব হয়েছেন। এই আবহে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হল, ছাত্রদের বিক্ষোভে দিল্লি পুলিশের দমন পীড়নের বিষয়ে অমিত শাহ বিরোধীদের প্রশ্নের জবাব দিতে প্রস্তুত।

সোমবার কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, সংসদে ছাত্র বিক্ষোভ ও এ বিষয়ে পুলিশি পদক্ষেপ-সহ সব বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত সরকার। পরীক্ষার অনিয়ম নিয়ে বিক্ষোভের সময় দিল্লিতে পেলেট গান এবং বিহারে একে-৪৭ ব্যবহার হয়েছিল বলে অভিযোগ। সে বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সংসদে এসে ব্যাখ্যা দেওয়ার দাবি করেছিল বিরোধীরা, অবশেষে সরকার তা মেনে নিল।

তবে রিজিজু আরও বলেন, সংসদের কাজ চলাকালীন বিরোধীরা কোনও ভাবেই যেন হট্টগোল না করে। তাঁর কথায়, ‘সরকারের প্রস্তাব অত্যন্ত স্পষ্ট। ছাত্র আন্দোলন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট কার্যকলাপ নিয়ে পূর্ণাঙ্গ ও বিস্তারিত আলোচনা করতে সরকার প্রস্তুত। কংগ্রেস-সহ বিরোধী দলগুলোর কাছে আমার একটাই অনুরোধ, আলোচনা ও জবাব দেওয়ার সময় তারা যেন এমন কোনও বিশৃঙ্খলা সৃষ্টি না করেন, যাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বাধা পায়। তাঁদের অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারের জবাব শুনতে হবে।’ সম্প্রতি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী একটি কলাম লেখেন সংবাদপত্রে। ‘দোষী অথবা অযোগ্য’ শিরোনামের সেই নিবন্ধ লেখা প্রকাশিত হওয়ার পর বিরোধীদের দাবি মেনে নিল মোদী সরকার।

Post Views: 17

Continue Reading

Previous: সৌদি আরবে আসবাব কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! মৃত্যু ১৬ বাংলাদেশি শ্রমিকের
Next: ১১ অগস্ট ‘বালোচিস্তান স্বাধীনতা দিবস’, কর্মসূচিতে নিষেধাজ্ঞা পাকিস্তানের, জারি কারফিউ

সম্পর্কিত গল্প

ayushman-bharat.jpg

আয়ুষ্মান ভারত প্রকল্পে তালিকা থেকে ২৩৫৯ হাসপাতালকে সরিয়ে দিল কেন্দ্র, নিয়ম না মানার অভিযোগ

Online Desk আগস্ট 10, 2026
arrest-dcd.jpg

মার্কিন প্রেমিকাকে খুন করে জার্মানিতে গ্রেফতার ভারতীয় যুবক

Online Desk আগস্ট 10, 2026
balochistan.JPG

১১ অগস্ট ‘বালোচিস্তান স্বাধীনতা দিবস’, কর্মসূচিতে নিষেধাজ্ঞা পাকিস্তানের, জারি কারফিউ

Online Desk আগস্ট 10, 2026

You may have missed

ayushman-bharat.jpg

আয়ুষ্মান ভারত প্রকল্পে তালিকা থেকে ২৩৫৯ হাসপাতালকে সরিয়ে দিল কেন্দ্র, নিয়ম না মানার অভিযোগ

Online Desk আগস্ট 10, 2026
arrest-dcd.jpg

মার্কিন প্রেমিকাকে খুন করে জার্মানিতে গ্রেফতার ভারতীয় যুবক

Online Desk আগস্ট 10, 2026
balochistan.JPG

১১ অগস্ট ‘বালোচিস্তান স্বাধীনতা দিবস’, কর্মসূচিতে নিষেধাজ্ঞা পাকিস্তানের, জারি কারফিউ

Online Desk আগস্ট 10, 2026
amit-shah-1280.jpg

দিল্লিতে সিজেপি বিক্ষোভে পুলিশি দমন-পীড়ন নিয়ে সংসদে জবাব দিতে প্রস্তুত শাহ

Online Desk আগস্ট 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.