Skip to content
আগস্ট 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ১১ অগস্ট ‘বালোচিস্তান স্বাধীনতা দিবস’, কর্মসূচিতে নিষেধাজ্ঞা পাকিস্তানের, জারি কারফিউ

১১ অগস্ট ‘বালোচিস্তান স্বাধীনতা দিবস’, কর্মসূচিতে নিষেধাজ্ঞা পাকিস্তানের, জারি কারফিউ

Online Desk আগস্ট 10, 2026
balochistan.JPG

ওঙ্কার ডেস্ক: বালোচিস্তানকে ঘিরে ফের উত্তেজনা বাড়ছে পাকিস্তানে। ১১ অগস্টকে ‘বালোচিস্তান স্বাধীনতা দিবস’ হিসেবে পালনের ডাক ঘিরে ইতিমধ্যেই কড়া অবস্থান নিয়েছে ইসলামাবাদ। বালোচিস্তানের তরফে ওই দিন বিভিন্ন কর্মসূচির ঘোষণা করা হয়েছে। সেই কর্মসূচি ঠেকাতে পাক প্রশাসনের তরফে স্বাধীনতা দিবস উপলক্ষে কোনও ধরনের উৎসব, সমাবেশ বা মিছিল আয়োজনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি বিভিন্ন এলাকায় কারফিউ ও অন্যান্য বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
বালোচ জাতীয়তাবাদীদের কাছে ১১ অগস্টের বিশেষ রাজনৈতিক তাৎপর্য রয়েছে। তাঁদের বক্তব্য, এই দিনটিকে বালোচিস্তানের স্বাধীনতা পেয়েছিল ইংরেজ সরকারের কাছে, পাকিস্তানের অংশ হিসেবে নয়, বরং পৃথক রাষ্ট্র হিসেবে বালোচিস্তানের অস্তিত্বের দাবিকে সামনে আনতেই স্বাধীনতা দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি আন্দোলনকারীদের। তবে বালোচ জাতীয়তাবাদীদের এই উদ্যোগকে মোটেই স্বাভাবিক কর্মসূচি হিসেবে দেখছে না পাকিস্তান সরকার। বালোচিস্তান নিজেদের স্বাধীন রাষ্ট্র বলে পরিচিতি দেওয়াকে মোটেই সমর্থন করবে না ইসলামাবাদ। বিশেষ করে চিন-পাক অর্থনৈতিক করিডরের কারণে বালচ প্রদেশকে হাত ছাড়া করতে নারাজ পাক সরকার। বালোচিস্তানে দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, সশস্ত্র সংঘর্ষ এবং নিরাপত্তা বাহিনীর অভিযানের মতো ঘটনা ঘটছে। সেই পরিস্থিতিতে ১১ অগস্টকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হলে তা আরও বড় সংঘাতের দিকে গড়াতে পারে বলে আশঙ্কা করছে ইসলামাবাদ।
বালোচিস্তানের স্বাধীনতার দাবি কয়েক দশকের পুরনো। ১৯৪৫ সালে ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার আগেই ১১ আগস্ট স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বাধীনতা পেয়েছিল বালোচিস্তান। পরে ১৪ আগস্ট স্বাধীনতা লাভ করে পাকিস্তান। পাকিস্তানের অন্তর্ভুক্তির পর থেকেই বালোচিস্তান নিজেদের দারিদ্রতার জন্য ইসলাবাদকে দায়ী করতে থাকে। বালোচ জাতীয়তাবাদী গোষ্ঠীগুলির অভিযোগ, ইসলামাবাদ দীর্ঘদিন ধরে এই অঞ্চলের প্রাকৃতিক সম্পদের উপর নিয়ন্ত্রণ বজায় রেখেছে। কিন্তু সেই সম্পদের যথাযথ সুবিধা স্থানীয় মানুষ পান না। উন্নয়ন, কর্মসংস্থান, রাজনৈতিক প্রতিনিধিত্ব এবং অর্থনৈতিক অধিকার নিয়েও তাঁদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে। তাঁদের আরও অভিযোগ, নিরাপত্তা অভিযানের নামে সাধারণ বালোচ নাগরিকদের উপর দমন-পীড়ন চালানো হয় এবং বহু মানুষ নিখোঁজ হওয়ার ঘটনাও ঘটেছে। ১৯৭১-এর পর পাকিস্তানের আর এক প্রদেশ হাতছাড়া হয় তাহলে পাকিস্তানের সনদের জন্য তা যথেষ্ট উদ্বেগের।

Post Views: 21

Continue Reading

Previous: দিল্লিতে সিজেপি বিক্ষোভে পুলিশি দমন-পীড়ন নিয়ে সংসদে জবাব দিতে প্রস্তুত শাহ
Next: মার্কিন প্রেমিকাকে খুন করে জার্মানিতে গ্রেফতার ভারতীয় যুবক

সম্পর্কিত গল্প

russia.jpg

রাশিয়ায় ইউক্রেনের প্রাণঘাতী ড্রোন হামলা! নিহত শিশু-সহ ১৩

Online Desk আগস্ট 10, 2026
ayushman-bharat.jpg

আয়ুষ্মান ভারত প্রকল্পে তালিকা থেকে ২৩৫৯ হাসপাতালকে সরিয়ে দিল কেন্দ্র, নিয়ম না মানার অভিযোগ

Online Desk আগস্ট 10, 2026
arrest-dcd.jpg

মার্কিন প্রেমিকাকে খুন করে জার্মানিতে গ্রেফতার ভারতীয় যুবক

Online Desk আগস্ট 10, 2026

You may have missed

russia.jpg

রাশিয়ায় ইউক্রেনের প্রাণঘাতী ড্রোন হামলা! নিহত শিশু-সহ ১৩

Online Desk আগস্ট 10, 2026
ayushman-bharat.jpg

আয়ুষ্মান ভারত প্রকল্পে তালিকা থেকে ২৩৫৯ হাসপাতালকে সরিয়ে দিল কেন্দ্র, নিয়ম না মানার অভিযোগ

Online Desk আগস্ট 10, 2026
arrest-dcd.jpg

মার্কিন প্রেমিকাকে খুন করে জার্মানিতে গ্রেফতার ভারতীয় যুবক

Online Desk আগস্ট 10, 2026
balochistan.JPG

১১ অগস্ট ‘বালোচিস্তান স্বাধীনতা দিবস’, কর্মসূচিতে নিষেধাজ্ঞা পাকিস্তানের, জারি কারফিউ

Online Desk আগস্ট 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.