Skip to content
আগস্ট 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • রাশিয়ায় ইউক্রেনের প্রাণঘাতী ড্রোন হামলা! নিহত শিশু-সহ ১৩

রাশিয়ায় ইউক্রেনের প্রাণঘাতী ড্রোন হামলা! নিহত শিশু-সহ ১৩

Online Desk আগস্ট 10, 2026
russia.jpg

ওঙ্কার ডেস্ক: রাশিয়ায় বড় ধরণের ড্রোন হামলা ইউক্রেনের। যুদ্ধ শুরুর পর থেকে যা অন্যতম বড় হামলা বলে মনে করছেন পর্যবেক্ষকরা। কিয়েভের এই হামলায় রাশিয়ার তাতারস্তান অঞ্চলে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। যার মধ্যে এক শিশুও রয়েছে। কিয়েভের তরফে জানানো হয়েছে, ইউক্রেন সীমান্ত থেকে ১,০০০ কিলোমিটারেরও বেশি দূরে শিল্পনগরী নিজনেকামস্কের তেল শোধনাগারে তাদের বাহিনী আঘাত হেনেছে।

রাষ্ট্রসঙ্ঘের তরফে জানানো হয়েছে, চলতি বছরে দু পক্ষই দূরপাল্লার হামলার সংখ্যা বাড়িয়েছে। যার ফলে সাধারণ মানুষের প্রাণহানির সংখ্যাও বেড়েছে। সোমবার স্থানীয় সংবাদ সংস্থা জানিয়েছে, নিজনেকামস্কে চালানো এই হামলায় ‘এখনও পর্যন্ত ১৩ জন নিহত হয়েছেন।’ হামলায় জখম হয়েছেন আরও ৭৫ জন। তাঁদের মধ্যে ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাশিয়ার তাতারস্তান অঞ্চলটি জ্বালানি সম্পদে সমৃদ্ধ। অনেক বড় বড় তেল শোধনাগার রয়েছে এই অঞ্চলে। রাশিয়ায় পাল্টা হামলার অংশ হিসেবে কিয়েভ এসব ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করেছে। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, এক জায়গা থেকে কালো ধোঁয়া উঠছে। ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছেন, ‘রুশ আগ্রাসনের সামরিক ক্ষমতা কমানোর লক্ষ্যে এই অভিযান। প্রশাসনের দেওয়া তথ্য অনুসারে, নিহতদের মধ্যে তাজিকিস্তান ও উজবেকিস্তানের নাগরিকরাও রয়েছেন।

উল্লেখ্য, সোমবার রাশিয়াও ইউক্রেনে প্রাণঘাতী হামলা চালিয়েছে। স্থানীয় ইউক্রেনীয় প্রশাসন জানিয়েছে, উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলের একটি গ্রামে রাশিয়া গোলাবর্ষণ করেছে। যার ফলে পাঁচ জন নিহত হয়েছেন। ১০ আগস্ট, চুগুইভ জেলার বুগাইভকা গ্রামে রুশ বাহিনী ব্যাপক হামলা চালায়। শত্রুপক্ষের এই হামলায় বেশ কয়েকটি বাড়িঘর ধ্বংস হয়ে যায়। পাঁচ জন নিহত হন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তারা রাতে ধেয়ে আসা ৪৫৬টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। তবে এর মধ্যে কতগুলো ড্রোন লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি।

Post Views: 20

Continue Reading

Previous: আয়ুষ্মান ভারত প্রকল্পে তালিকা থেকে ২৩৫৯ হাসপাতালকে সরিয়ে দিল কেন্দ্র, নিয়ম না মানার অভিযোগ
Next: মহারাষ্ট্রে হস্টেলে সাপের কামরে মৃত্যু ৩ ছাত্রীর; আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসারত আরও ৩

সম্পর্কিত গল্প

mamta-tensed.png

মমতার পাশে ঋতব্রত শিবিরের ৩ বিধায়ক, কালীঘাটের নেতৃত্বের সঙ্গে প্রতিবাদে নতুন জল্পনা

Online Desk আগস্ট 10, 2026
accident-symbolic.jpg

‘দিকভ্রান্ত’ গাড়ির ধাক্কায় মৃত্যু প্রাক্তন সেনা জওয়ানের, জখম ২

Online Desk আগস্ট 10, 2026
snake.png

মহারাষ্ট্রে হস্টেলে সাপের কামরে মৃত্যু ৩ ছাত্রীর; আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসারত আরও ৩

Online Desk আগস্ট 10, 2026

You may have missed

mamta-tensed.png

মমতার পাশে ঋতব্রত শিবিরের ৩ বিধায়ক, কালীঘাটের নেতৃত্বের সঙ্গে প্রতিবাদে নতুন জল্পনা

Online Desk আগস্ট 10, 2026
accident-symbolic.jpg

‘দিকভ্রান্ত’ গাড়ির ধাক্কায় মৃত্যু প্রাক্তন সেনা জওয়ানের, জখম ২

Online Desk আগস্ট 10, 2026
snake.png

মহারাষ্ট্রে হস্টেলে সাপের কামরে মৃত্যু ৩ ছাত্রীর; আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসারত আরও ৩

Online Desk আগস্ট 10, 2026
russia.jpg

রাশিয়ায় ইউক্রেনের প্রাণঘাতী ড্রোন হামলা! নিহত শিশু-সহ ১৩

Online Desk আগস্ট 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.