Skip to content
আগস্ট 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আয়ুষ্মান ভারত প্রকল্পে তালিকা থেকে ২৩৫৯ হাসপাতালকে সরিয়ে দিল কেন্দ্র, নিয়ম না মানার অভিযোগ

আয়ুষ্মান ভারত প্রকল্পে তালিকা থেকে ২৩৫৯ হাসপাতালকে সরিয়ে দিল কেন্দ্র, নিয়ম না মানার অভিযোগ

Online Desk আগস্ট 10, 2026
ayushman-bharat.jpg

ওঙ্কার ডেস্ক: কেন্দ্রীয় সরকারের চালু করা আয়ুষ্মান ভারত প্রকল্পের তালিকা থেকে ২৩৫৯ হাসপাতালকে সরিয়ে দিল স্বাস্থ্য মন্ত্রক। মূলত অনিয়মের অভিযোগে এই পদক্ষেপ করা হয়েছে। এ ছাড়াও সাসপেন্ড করা হয়েছে আরও ১২০০ হাসপাতালকে। লোকসভায় লিখিত ভাবে জবাব দিয়ে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা। সংশ্লিষ্ট হাসপাতালগুলির বিরুদ্ধে জরিমানাও করা হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, আয়ুষ্মান ভারত-এর নিয়ম লঙ্ঘন করেছে, এমন হাসপাতালগুলির বিরুদ্ধে ২৯টি এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্ত হাসপাতালগুলিকে মোট ৩২৮ কোটি টাকা জরিমানাও করা হয়েছে। বহু হাসপাতাল এই স্বাস্থ্যবিমায় প্রতারণা করত বলে অভিযোগ ছিল, সে বিষয়টিতে গুরুত্ব দিয়ে বেআইনি বিল তৈরি আটকাতে এই ধরনের পদক্ষেপ করা হল। যে হাসপাতালগুলিকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সেগুলিতে আপাতত আয়ুষ্মান ভারতের অধীনে চিকিৎসার সুবিধা পাওয়া যাবে না। তাই মানুষকে পরামর্শ দেওয়া হয়েছে, কেন্দ্রের এই স্বাস্থ্যবিমা প্রকল্পের সুবিধা নিতে তালিকায় সংশ্লিষ্ট হাসপাতাল রয়েছে কিনা তা দেখে নিতে।

উল্লেখ্য, নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্ব কালে ২০১৮ সালে আয়ুষ্মান ভারত স্বাস্থ্যবিমা প্রকল্প শুরু হয়। এই প্রকল্পে উপভোক্তাকে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার কথা বলা হয়েছে। ন্যাশনাল হেলথ অথোরিটির তথ্য অনুসারে, ২০২৬-এর ৮ অগস্ট পর্যন্ত এই প্রকল্পে তালিকাভুক্ত রয়েছে ৩৪ হাজার ৪৩৭টি হাসপাতাল। যার মধ্যে ২০ হাজার ৩৬৩টি সরকারি এবং ১৮ হাজার ৭৪টি বেসরকারি হাসপাতাল। হাসপাতালগুলির জালিয়াতি রুখতে ২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত ৬৭৬.১৬ কোটির আর্থিক ক্ষতি ঠেকানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র সরকার।

Post Views: 12

Continue Reading

Previous: মার্কিন প্রেমিকাকে খুন করে জার্মানিতে গ্রেফতার ভারতীয় যুবক
Next: রাশিয়ায় ইউক্রেনের প্রাণঘাতী ড্রোন হামলা! নিহত শিশু-সহ ১৩

সম্পর্কিত গল্প

accident-symbolic.jpg

‘দিকভ্রান্ত’ গাড়ির ধাক্কায় মৃত্যু প্রাক্তন সেনা জওয়ানের, জখম ২

Online Desk আগস্ট 10, 2026
snake.png

মহারাষ্ট্রে হস্টেলে সাপের কামরে মৃত্যু ৩ ছাত্রীর; আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসারত আরও ৩

Online Desk আগস্ট 10, 2026
russia.jpg

রাশিয়ায় ইউক্রেনের প্রাণঘাতী ড্রোন হামলা! নিহত শিশু-সহ ১৩

Online Desk আগস্ট 10, 2026

You may have missed

accident-symbolic.jpg

‘দিকভ্রান্ত’ গাড়ির ধাক্কায় মৃত্যু প্রাক্তন সেনা জওয়ানের, জখম ২

Online Desk আগস্ট 10, 2026
snake.png

মহারাষ্ট্রে হস্টেলে সাপের কামরে মৃত্যু ৩ ছাত্রীর; আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসারত আরও ৩

Online Desk আগস্ট 10, 2026
russia.jpg

রাশিয়ায় ইউক্রেনের প্রাণঘাতী ড্রোন হামলা! নিহত শিশু-সহ ১৩

Online Desk আগস্ট 10, 2026
ayushman-bharat.jpg

আয়ুষ্মান ভারত প্রকল্পে তালিকা থেকে ২৩৫৯ হাসপাতালকে সরিয়ে দিল কেন্দ্র, নিয়ম না মানার অভিযোগ

Online Desk আগস্ট 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.