Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • বাংলাদেশে নতুন মন্ত্রীসভার প্রথম বৈঠক, বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশে নতুন মন্ত্রীসভার প্রথম বৈঠক, বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Online Desk ফেব্রুয়ারি 18, 2026
TARIQUE.jpg

ওঙ্কার ডেস্কঃ প্রায় আড়াই দশক পর বাংলাদেশে ক্ষমতায় বিএনপি। মঙ্গলবারই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন খালেদা পুত্র তারেক রহমান। বাংলাদেশের নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকটি হতে চলেছে বুধবার। সূত্রের খবর, বুধবার বাংলাদেশ সচিবালয়ে নতুন মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সন্ধ্যা সাড়ে ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান। সেখানে তিনি আগামীতে সরকারের পরিকল্পনা এবং রূপরেখার কথা জানাতে পারেন বলে মনে করা হচ্ছে।
বুধবার সকালে ঢাকার সাভারে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধে যান তারেক। সেখানে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। তারেকের সঙ্গে ছিলেন মন্ত্রিসভার অন্য সদস্যেরাও।
মঙ্গলবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেন প্রধানমন্ত্রী তারেক এবং অন্য মন্ত্রীরা। প্রধানমন্ত্রী তারেক ছাড়াও মন্ত্রিসভায় রয়েছেন ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী। মঙ্গলবার রাতেই আনুষ্ঠানিক ভাবে মন্ত্রীদের মন্ত্রক বণ্টন করা হয়। বাংলাদেশের নতুন বিদেশমন্ত্রী হয়েছেন খলিলুর রহমান। অন্তর্বর্তী সরকারের আমলে মুহাম্মদ ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন খলিলুর। বিএনপি-র স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদকে স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। বিএনপি-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন। বিএনপি-র স্থায়ী কমিটির আর এক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী অর্থ ও পরিকল্পনামন্ত্রী হয়েছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীকে দেওয়া হয়েছে সংস্কৃতি মন্ত্রকের দায়িত্ব।
বুধবার নতুন মন্ত্রীসভার প্রথম বৈঠক ও জাতির উদ্দেশ্যে ভাষণে কী বলেন পদ্মাপারের নয়া প্রধানমন্ত্রী, সেটাই দেখার।

Post Views: 170

Continue Reading

Previous: ‘ঘর ওয়াপসি’-র পক্ষে সওয়াল ভাগবতের, ৩ সন্তান নেওয়ার পরামর্শ হিন্দুদের
Next: ভাগ্যলক্ষ্মী বাম্পার : ভাগ্যের আশীর্বাদ, নাকি এক বিপদ ?

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
kalyan-banerjee.jpg

এনসিপিআই সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! কল্যাণকে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করলেন স্পিকার

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.