Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘ঘর ওয়াপসি’-র পক্ষে সওয়াল ভাগবতের, ৩ সন্তান নেওয়ার পরামর্শ হিন্দুদের

‘ঘর ওয়াপসি’-র পক্ষে সওয়াল ভাগবতের, ৩ সন্তান নেওয়ার পরামর্শ হিন্দুদের

Online Desk ফেব্রুয়ারি 18, 2026
mohan-bhagawat.jpg

ওঙ্কার ডেস্ক: ‘ঘর ওয়াপসি’র পক্ষে সওয়াল করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। সেই সঙ্গে হিন্দু দম্পতিদেরকে তিন সন্তান নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। মঙ্গলবার উত্তরপ্রদেশের লখনউতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এসব বলেন ভাগবত।

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরসঙ্ঘচালক মঙ্গলবার লখনউয়ে নিরালা নগরের সরস্বতী শিশু মন্দিরে এক সভায় ভাষণ দেন। সেই সময় তিনি হিন্দু সমাজকে আরও সতর্ক থাকার কথা বলেন। পাশাপাশি হিন্দু সম্প্রদায়কে আরও সংগঠিত এবং ক্ষমতা সম্পন্ন হতে হবে বলে মন্তব্য করেন তিনি। ধর্মান্তরের ঘটনা তুলে ধরে হিন্দুদের জনসংখ্যা হ্রাস পাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভাগবত। আরএসএস প্রধান বলেন, প্রত্যেক হিন্দু পরিবারের অন্তত তিনটি সন্তান নেওয়া দরকার। বিজ্ঞানীদের উদ্ধৃতি দিয়ে দাবি করেন, প্রতি পরিবারে গড়ে তিন সন্তানের কম জন্মহারের সমাজগুলি শেষ পর্যন্ত ঝুঁকির মধ্যে পড়ে।

সরসঙ্ঘচালক বলেন, বিয়েকে প্রজন্ম তৈরির উপায় হিসেবে বিবেচনা করা উচিত, বরং কেবল আকাঙ্ক্ষা পূরণের জন্য বিয়ে নয়। পাশাপাশি, অনুপ্রবেশ ইস্যুতেও মুখ খুলেছেন আরএসএস প্রধান। তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে নির্বাসিত করা উচিত। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা অনুচিত বলে মন্তব্য করেন তিনি। সামাজিক সম্প্রীতি জোরদার করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে ভাগবত বলেন সম্প্রীতি না থাকলে বৈষম্য দেখা দেয়। তাঁর আরও সংযোজন, ‘আমরা সকলেই এক জাতি এবং এক মাতৃভূমির সন্তান।’ সনাতন দর্শন সম্প্রীতি এবং ঐক্যকে উৎসাহিত করে বলে দাবি করেন আরএসএস প্রধান।

Post Views: 179

Continue Reading

Previous: প্রেমের ইঙ্গিতপূর্ণ পোস্ট, আরিয়ান ও রিখিয়ার প্রেমের গুঞ্জন টলিপাড়ায়
Next: বাংলাদেশে নতুন মন্ত্রীসভার প্রথম বৈঠক, বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.