Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • প্রেমের ইঙ্গিতপূর্ণ পোস্ট, আরিয়ান ও রিখিয়ার প্রেমের গুঞ্জন টলিপাড়ায়

প্রেমের ইঙ্গিতপূর্ণ পোস্ট, আরিয়ান ও রিখিয়ার প্রেমের গুঞ্জন টলিপাড়ায়

Online Desk ফেব্রুয়ারি 18, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: ‘বসন্ত’ যেন টলিপাড়ার অভিনেতা-অভিনেত্রীদের মনে এবছর জাঁকিয়ে বসেছে। একে একে বেশ কয়েকজন তারকারা সেরেছেন বিয়ে। আর টলিপাড়াও যে বসন্তের আমেজ গায়ে মাখছে তা বোঝা যাচ্ছে সোশাল মিডিয়ায় চোখ রাখলেই। আর এর মাঝেই সহ-নায়িকার সঙ্গে ইঙ্গিতপূর্ণ পোস্টে প্রেমের জল্পনা উসকে দিলেন অভিনেতা আরিয়ান ভৌমিক।
প্রসঙ্গত, আরিয়ানের কাজ করা শেষ ধারাবাহিক ‘ভিডিও বউমা’র সহ-অভিনেত্রীর সঙ্গে নতুন পোস্টেই জল্পনা দানা বাঁধছে। শিবরাত্রিতে সহ-অভিনেত্রী রিখিয়ার সঙ্গে একগুচ্ছ ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে নিতে দেখা গেল আরিয়ানকে। ওই পোস্টের কোনও ছবিতে তাঁদের দেখা যাচ্ছে আদরের পোষ্যদের নিয়ে হাসিমুখে ক্যামেরার দিকে তাকাতে। তো কখনও আবার দেখা যাচ্ছে দু’জনকে একসঙ্গে পুজো দিতে। এমনকী আরিয়ানের কপালে তিলক এঁকে দিতেও দেখা গিয়েছে রিখিয়াকে। যা বিশেষভাবে নজরে পড়েছে নেটপাড়ার দর্শকদের। ওই পোস্টের ক্যাপশনে আরিয়ান লিখেছেন, ‘আমি থেকে আমরা।’। তারপরই এই ইঙ্গিতপূর্ণ ছবি থেকে ক্যাপশন সবমিলিয়েই এখন টলিপাড়ায় আরিয়ান ও রিখিয়ার প্রেমের কানাঘুষো শুরু হয়েছে। যদিও সম্পর্কের গুঞ্জনে এখনও কোনও মন্তব্য করেননি দু’জনের কেউই।
উল্লেখ্য, রিল থেকে রিয়েল লাইফ সঙ্গী হয়ে ওঠার ঘটনা টলিউডে প্রথম নয়। এবার আরিয়ান ও রিখিয়ার রসায়নও তেমনই কিছু হচ্ছে বলে আন্দাজ সকলের। শুধু তাই নয়, একসঙ্গে জুটি হিসেবে ধরা দেওয়ার আগে একে অপরকে চেনেন সেই স্কুলের সময় থেকেই। একই স্কুলেই পড়াশোনা দু’জনের। সম্প্রতি ‘বিজয়নগরের হীরে’ ছবির প্রিমিয়ারেও দেখা গিয়েছিল দু’জনকে। আর এবার তাঁদের নতুন পোস্ট ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। শেষ অবধি এই জল্পনা কোন দিকে মোড় নেয় তারই অপেক্ষা।

Post Views: 202

Continue Reading

Previous: ‘মাওবাদীদের সঙ্গে দেখা করেন, রাহুল গান্ধী দেশের নিরাপত্তার জন্য হুমকি’, বেনজির আক্রমণে রিজিজু
Next: ‘ঘর ওয়াপসি’-র পক্ষে সওয়াল ভাগবতের, ৩ সন্তান নেওয়ার পরামর্শ হিন্দুদের

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.