Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘মাওবাদীদের সঙ্গে দেখা করেন, রাহুল গান্ধী দেশের নিরাপত্তার জন্য হুমকি’, বেনজির আক্রমণে রিজিজু

‘মাওবাদীদের সঙ্গে দেখা করেন, রাহুল গান্ধী দেশের নিরাপত্তার জন্য হুমকি’, বেনজির আক্রমণে রিজিজু

Online Desk ফেব্রুয়ারি 18, 2026
kiren-rijiju.jpg

ওঙ্কার ডেস্ক: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে বেনজির আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। ভারতের নিরাপত্তার জন্য রাহুল গান্ধী সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি বলে তোপ দাগলেন তিনি। তাঁর অভিযোগ কংগ্রেস নেতার ভারতবিরোধী শক্তির সঙ্গে যোগ রয়েছে। শুধু তাই নয়, মাওবাদী ও চরমপন্থীদের সঙ্গে তিনি দেখা করেছেন বলে অভিযোগ করেছেন রিজিজু। সর্বভারতীয় এক সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি এসব বলেন। রিজিজু দাবি করেন, ভারত কখনও এমন বিরোধী দলনেতা দেখেনি।

ঠিক কী বলেছেন রিজিজু? সংবাদ সংস্থাকে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘রাহুল গান্ধী ভারতের নিরাপত্তার জন্য সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি। কারণ তিনি ভারতবিরোধী শক্তির সঙ্গে যোগাযোগ রাখেন। বিদেশে এবং দেশে, নকশালপন্থী, চরমপন্থী, আদর্শবাদী, জর্জ সোরোসের মতো লোকদের সঙ্গে তিনি দেখা করেন।’ সংসদে অধিবেশন চলাকালীন বিশৃঙ্খলার বিষয়েও মুখ খোলেন সংসদ বিষয়ক মন্ত্রী। তিনি বলেন, ‘সংসদীয় গণতন্ত্রে সর্বদা গোলমাল এবং হট্টগোল থাকবে: প্রতিটি দলের নিজস্ব এজেন্ডা থাকে এবং তারা তা সংসদে পাশ করার চেষ্টা করবে। এটি ব্যর্থতা নয়… তবে হট্টগোলের পাশাপাশি, আমাদের কী পদক্ষেপ নেওয়া হচ্ছে তাও দেখতে হবে।’

রাহুল গান্ধীর আচরণকে শিশুসুলভ এবং দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেন তিনি। রিজিজু বলেন, ‘একজন বিরোধী দলনেতা পুরো বিরোধী দলের প্রতিনিধিত্ব করেন। সংসদের বাইরে যাওয়া, জনগণকে বিশ্বাসঘাতক বলা, নাটকীয় অবস্থান কর্মসূচি পালন করা এবং অপ্রকাশিত বই থেকে পড়া, এ সবই শিশুসুলভ আচরণ।’

Post Views: 190

Continue Reading

Previous: ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি, রাজ্যের অভিযোগ ইডিকে অস্ত্র করছে কেন্দ্র
Next: প্রেমের ইঙ্গিতপূর্ণ পোস্ট, আরিয়ান ও রিখিয়ার প্রেমের গুঞ্জন টলিপাড়ায়

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.