Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • শেখ হাসিনা, মেয়ে পুতুল-সহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

শেখ হাসিনা, মেয়ে পুতুল-সহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Online Desk এপ্রিল 11, 2025
20250411_110011.jpg

ওঙ্কার ডেস্ক: জমি দখলের অভিযোগে বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর মেয়ে পুতুল-সহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগরের বিচারক মহম্মদ জাকির হোসেন এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। সেই সঙ্গে আগামী ৪ মে গ্রেফতার সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছে আদালত। শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল-ছাড়াও আর যে ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তারা হলেন জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, সচিব শহীদ উল্লাহ খন্দকার, রাজউকের প্রাক্তন চেয়ারম্যানের পিএ আনিছুর রহমান মিঞা, রাজউকের প্রাক্তন সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, কবির আল আসাদ, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (অব.) ইঞ্জিনিয়ার সামসুদ্দীন আহমদ চৌধুরী, নুরুল ইসলাম, পরিচালক শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক হাফিজুর রহমান ও হাবিবুর রহমান, প্রাক্তন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন ও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

চার্জশিটে বলা হয়েছে, শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল নিজের এবং নিজের পরিবারের অন্য সদস্যদের জন্য জমি দখল করেছেন। ঢাকার পূর্বাচল এলাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে সেই আবাসিক জমি দখল করে নেওয়া হয়েছে। অভিযোগ, মেয়ে পুতুলের অনুরোধে প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে হাসিনা এই কাজ করিয়েছেন।

Post Views: 195

Continue Reading

Previous: ১৮ দিনের এনআইএ হেফাজত তাহাউর রানার
Next: ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির সম্পর্ক মজবুত করার লক্ষ্যে মোদী ও দুবাইয়ের যুবরাজের বৈঠক

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.