Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ১৮ দিনের এনআইএ হেফাজত তাহাউর রানার

১৮ দিনের এনআইএ হেফাজত তাহাউর রানার

Online Desk এপ্রিল 11, 2025
20250411_095640.jpg

ওঙ্কার ডেস্ক: ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানাকে ১৮ দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার রাতে তাকে দিল্লির পাতিয়ালা হাউসের বিশেষ এনআইএ আদালতের বিচারকের সামনে তোলা হলে এই নির্দেশ দেয় আদালত।

এদিন আদালতে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ রানাকে ২০ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। মুম্বই হামলার নেপথ্যে থাকা ষড়যন্ত্রের বিষয়টি খতিয়ে দেখতে এই আর্জি জানায় তদন্তকারী সংস্থা। আদালত ১৮ দিনের জন্য হেফাজতের আর্জি মঞ্জুর করেছে। এদিন বিচারক রানার কাছে জানতে চান, তিনি কোনও আইনজীবী নিয়োগ করবেন কি না। না হলে আদালতের তরফ থেকে তাঁকে আইনি সহায়তা দেওয়ার কথা জানানো হয়।

উল্লেখ্য, রানার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, খুন ও জালিয়াতি এবং বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের আওতায় অভিযোগ আনা হয়েছে। ২০০৮ সালে মুম্বইয়ে হামলার নেপথ্যে থাকার জন্য পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক তাহাউর রানাকে অভিযুক্ত করা হয়েছে। ২৬/১১ এর সেই হামলায় ১৬৬ জন নিহত হয়েছিলেন। হামলার প্রধান অভিযুক্ত পাকিস্তানি-মার্কিনি সন্ত্রাসী ডেভিড কোলম্যান হেডলি বলেছিল, রানা সন্ত্রাসী হামলার জন্য আর্থিক সহায়তা যুগিয়েছিল। জঙ্গি সংগঠন লশকর ই তৈবা এবং হরকত-উল-জিহাদি ইসলামির (হুজি) সঙ্গে তার যোগ ছিল।

একটি বিবৃতিতে এনআইএ জানিয়েছে, ‘২৬/১১ মুম্বই জঙ্গি হানার মূলচক্রী তাহাউর হুসেন রানাকে বৃহস্পতিবার ভারতে ফিরিয়ে আনা হয়েছে। ২০০৮ সালের ওই ঘটনায় মূল ষড়যন্ত্রীকে বিচারের আওতায় আনার জন্য বেশ কয়েক বছর ধরে চেষ্টা চলছিল।’

Post Views: 95

Continue Reading

Previous: সেনা-চিকিৎসক থেকে কী ভাবে সন্ত্রাসী হয়ে উঠল রানা?
Next: শেখ হাসিনা, মেয়ে পুতুল-সহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সম্পর্কিত গল্প

Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
MAMATA.jpg

ভাঙন চিন্তা নিয়েই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.