Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সেনা-চিকিৎসক থেকে কী ভাবে সন্ত্রাসী হয়ে উঠল রানা?

সেনা-চিকিৎসক থেকে কী ভাবে সন্ত্রাসী হয়ে উঠল রানা?

Online Desk এপ্রিল 11, 2025
IMG-20250410-WA0006.jpg

ওঙ্কার ডেস্ক: বিশেষ বিমানে চাপিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে নিয়ে আসা হয়েছে ২০০৮ সালে ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানাকে। বৃহস্পতিবার দিল্লিতে নিয়ে আসার পর তাকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। রাতে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে এনআইএ এর বিশেষ আদালতে তোলা হলে তাহাউরকে ১৮ দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছে। কুখ্যাত এই সন্ত্রাসী এক সময় সেনা চিকিৎসক ছিল, কী ভাবে বদলে গেল তাহাউর?

১৯৬১ সালের ১২ জানুয়ারি পাকিস্তানের চিচাওয়াতিতে তাহাউরের জন্ম। ক্যাডেট কলেজ হাসান আবদালে পড়াশোনা৷ সেখানেই আলাপ ডেভিড হেডলির সঙ্গে। স্কুল জীবনের এই সহপাঠীর সঙ্গে মিলে ২০০৮ সালের মুম্বই হামলার ছক কষেছিল তাহাউর রানা৷ স্কুলে পড়াশোনার পাঠ চুকিয়ে কলেজে ভর্তি হয় রানা। কলেজের পড়াশোনা শেষে পাকিস্তান সেনাবাহিনীর চিকিৎসক হিসেবে যোগ দেয় রানা। কিন্তু সেই চাকরি শেষ পর্যন্ত করেনি রানা। ১৯৯৭ সালে সেনা চিকিৎসকের কাজ ছেড়ে স্ত্রীকে নিয়ে চলে যায় কানাডায়৷ ২০০১ সালে কানাডার নাগরিকত্ব লাভ করে।

বিদেশে তাহাউর বিভিন্ন ব্যবসা খুলে বসে। অভিভাসন সংক্রান্ত একটি সংস্থা খোলে মার্কিন যুক্তরাষ্ট্রে। শুধু তাই নয় হালাল কসাইখানাও খুলেছিল এই কুখ্যাত সন্ত্রাসী। তার সহপাঠী হেডলির সঙ্গে মিলে মুম্বইয়ে সন্ত্রাসী হামলা ঘটায়। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ- চার্জশিটে দাবি করেছে, মুম্বইয়ে একটি অফিস তৈরি করতে তাহাউর রানা হেডলিকে সাহায্য করে। শুধু মুম্বইয়ে ২৬/১১-র হামলা নয়। এ ছাড়াও ডেনমার্কের একটি সংবাদপত্রের দফতরে হামলা চালানোর পরিকল্পনা করেছিল রানা।

বৃহস্পতিবার আদালতের নির্দেশে রানাকে হেফাজতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদ করবেন এনআইএ-এর ১২ জন কর্মকর্তার একটি দল। যে দলে রয়েছেন ডিরেক্টর জেনারেল, দুই জন ইনস্পেক্টর জেনারেল, একজন ডেপুটি ইনস্পেক্টর জেনারেল এবং একজন পুলিশ সুপারিনটেনডেন্ট।

Post Views: 218

Continue Reading

Previous: রাস্তায় রুটি সেঁকলেন চন্দ্রিমা, গ্যাসের মূল্যবৃধির প্রতিবাদে অর্থমন্ত্রীর অভিনব প্রতিবাদ
Next: ১৮ দিনের এনআইএ হেফাজত তাহাউর রানার

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.