Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ভারত সীমান্তে বাংলাদেশের অত্যাধুনিক ড্রোন,সতর্ক ভারতীয় সেনা

ভারত সীমান্তে বাংলাদেশের অত্যাধুনিক ড্রোন,সতর্ক ভারতীয় সেনা

Online Desk ডিসেম্বর 6, 2024
20241206_184107-1.jpg

ওঙ্কার ডেস্ক:ভারত বাংলাদেশে উত্তেজনা ক্রমশই বেড়ে চলছে। সীমান্তের দু পাশে চোখে চোখ রেখে দাঁড়িয়ে রয়েছে দুই দেশের সেনা বাহিনী। ভারতের চিরশত্রু পাকিস্তানের সঙ্গে দোস্তি করার পর এবার ভারতে গুপ্তচরবৃত্তি ও শুরু করেছে ইউনুসের সরকার। এই বিষয়ে সেনা বাহিনীর তরফ থেকে স্পষ্টভাবে কিছু জানানো না হলেও বিশেষ সূত্রে খবর , গুপ্তচর ড্রোন ভারত সীমান্তে মোতায়েন করেছে বাংলাদেশ। ঘটনাটি জানতে পেরেই সতর্ক হয়ে গিয়েছে ভারত। ভারত-বাংলাদেশে সীমান্তবর্তী এলাকায় জারি করা হয়েছে কড়া সতর্কতা। তাহলে কি ভারতের সেনা বাহিনী সংক্রান্ত গোপন তথ্য জোগাড় করতে তুরস্কের থেকে কেনা গুপ্তচর ড্রোন সীমান্তে মোতায়ন করেছে ইউনুস সরকার। একটি জাতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ভারত পশ্চিমবঙ্গ সীমান্তে ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ সেনা । জানা গেছে সীমান্তবর্তী অঞ্চলে মোতায়েন বায়রাক্তার টিবি২ নামের এই ড্রোন প্রতিবেশী দেশের সেনার গতিবিধি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করে। দেশের নিরাপত্তা সুরক্ষিত করতেই এই ড্রোন মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনা । তবে শুধু তথ্য সংগ্রহই নয় শত্রুর উপর আত্মঘাতী হামলাও চালাতে পারে এই ড্রোন বলে জানা গেছে।এই অবস্থায় বাংলাদেশে এই আগ্রাসী মনোভাবের যথাযথ উত্তর দিতে
অ্যালার্ট মোডে রয়েছে ভারতের সেনাবাহিনী। ব্যাপকভাবে বাড়ানো হয়েছে সীমান্তে নজরদারি

Post Views: 104

Continue Reading

Previous: ট্যাব দুর্নীতির মূল পান্ডা ইয়াসিন আলী গ্রেফতার
Next: কর্মক্ষেত্রে মানসিক হেনস্থা,ফেসবুক লাইভে গিয়ে আত্মঘাতী শিক্ষিকা

সম্পর্কিত গল্প

20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026
blue-sparrow-missile.png

খামেনেই হত্যার নেপথ্যে ‘ব্লু স্প্যারো’? সামনে এল ইজরায়েলের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের তথ্য

Online Desk মার্চ 7, 2026
TRUMP.png

ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান মার্কিন প্রেসিডেন্টের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.