Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • বাংলাদেশি রাষ্ট্রদূতকে জরুরি ভিত্তিতে ঢাকায় ডেকে পাঠাল ইউনূস সরকার

বাংলাদেশি রাষ্ট্রদূতকে জরুরি ভিত্তিতে ঢাকায় ডেকে পাঠাল ইউনূস সরকার

Online Desk ডিসেম্বর 30, 2025
modi-yunus.jpg

ওঙ্কার ডেস্কঃ বাংলাদেশের টালমাটাল অবস্থা। ওপার বাংলার বর্তমান পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সম্পর্কেও টানাপড়েন চলছে। সেই আবহেই এবার ভারতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতকে জরুরি ভিত্তিতে দিল্লি থেকে ঢাকায় ডেকে পাঠাল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সোমবার রাতে দিল্লি থেকে ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। কিন্তু ঠিক কী কারণে তাঁকে ডেকে পাঠানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
সূত্রের খবর, অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রক থেকে জরুরি বার্তা পাঠানো হয় দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতকে। ওই জরুরি বার্তা পাওয়ার পরেই ঢাকায় ফিরেছেন তিনি। ওয়াকিবহাল মহলের মতে, ভারত-বাংলাদেশ সম্পর্কের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্যই হয়তো দিল্লি থেকে জরুরি ভিত্তিতে ঢাকায় ডেকে পাঠানো হয়েছে তাঁকে।সেক্ষেত্রে ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের সাম্প্রতিক অবস্থায় এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
শেখ হাসিনাকে কেন্দ্র করে গত বছর থেকেই ভারত বাংলাদেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েন চলছে।তারপর হাদি মৃত্যু সেই আগুনে যেন ঘি ঢেলেছে। বাংলাদেশের নেতাদের ভারতবিরোধী মন্তব্যকে কেন্দ্র করে চাপানউতোর শুরু হয়। সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ভারতের কূটনৈতিক দফতরগুলির সামনে বিক্ষোভ হয়। বাংলাদেশের বেশ কিছু জায়গায় ভিসা-কেন্দ্র সাময়িক ভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ভারতীয় হাই কমিশন। বাংলাদেশও সেই একই কাজ করে। দীপু হত্যার প্রতিবাদ করে মুখ খোলে ভারত। একই সঙ্গে সে দেশে সংখ্যালঘুদের অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করে। কিন্তু ভারতের এই উদ্বেগকে গুরুত্ব দিতে চায় না ঢাকা। একের পর এক ঘটনা প্রবাহ ভারত বাংলাদেশ সম্পর্কে চির ধরাচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক সমালোচকরা।

Post Views: 232

Continue Reading

Previous: মুকেশের ৫ শিকার, অভিষেকের শতরান, অনুষ্টুপ ও শাহবাজের হাফ সেঞ্চুরি, বিজয় হাজারে ট্রফিতে চণ্ডীগড়কে হারাল বাংলা
Next: প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
kalyan-banerjee.jpg

এনসিপিআই সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! কল্যাণকে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করলেন স্পিকার

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.