Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • মুকেশের ৫ শিকার, অভিষেকের শতরান, অনুষ্টুপ ও শাহবাজের হাফ সেঞ্চুরি, বিজয় হাজারে ট্রফিতে চণ্ডীগড়কে হারাল বাংলা

মুকেশের ৫ শিকার, অভিষেকের শতরান, অনুষ্টুপ ও শাহবাজের হাফ সেঞ্চুরি, বিজয় হাজারে ট্রফিতে চণ্ডীগড়কে হারাল বাংলা

Online Desk ডিসেম্বর 29, 2025
Vijoy.jpg

স্পোর্টস রিপোর্টার : বিজয় হাজারে ট্রফিতে বাংলা ঘুরে দাঁড়াল দারুণভাবে। সোমবার রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে চণ্ডীগড়কে ছয় উইকেটে হারাল বাংলা, ১৪ বল বাকি থাকতেই। টস জিতে বাংলা চণ্ডীগড়কে ব্যাট করতে পাঠায়। এই ম্যাচে বাংলার হয়ে লিস্ট ‘এ’ অভিষেক হলো বিশাল ভাটির।

অধিনায়ক মনন ভোরার ১২৭ বলে ১২২ ও সান্যম সাইনির ৫৪ বলে ৬৭-তে ভর করে চণ্ডীগড় ৪৮.২ ওভারে ৩১৯ রান তোলে। ৪৮তম ওভারের প্রথম, পঞ্চম ও শেষ বলে তিন উইকেট তুলে নিয়ে এই প্রথম লিস্ট ‘এ’ ক্রিকেটে কোনও ম্যাচে পাঁচ শিকার ঝুলিতে পুরলেন মুকেশ কুমার। তার আগে ৪৬তম ওভারের পঞ্চম বলেও একটি উইকেট নিয়েছিলেন তিনি। চণ্ডীগড় পুরো ৫০ ওভার টিকতে পারেনি ডেথ ওভারে মুকেশের অনবদ্য স্পেলের কারণেই।

ম্যাচের সেরা মুকেশ ১০ ওভারে ৫৯ রান দিয়ে ৫ উইকেট নেন। মহম্মদ শামি ১টি মেডেন-সহ ৯.২ ওভারে ৬৯ রান খরচ করে তিনটি উইকেট পেয়েছেন। শাহবাজ আহমেদ ৯ ওভারে ৫১ রানের বিনিময়ে নিলেন ২ উইকেট। আকাশ দীপ ৯ ওভারে ৫৬, করণ লাল ৮ ওভারে ৫৩ ও বিশাল ভাটি ৩ ওভারে ২০ রান দিয়েছেন, উইকেট পাননি।

জবাবে খেলতে নেমে বাংলা ৪৭.৪ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। লিস্ট ‘এ’ ক্রিকেটে কেরিয়ারের দ্বিতীয় শতরান হাঁকিয়ে অভিষেক পোড়েল করলেন ৮৪ বলে ১০৬, মেরেছেন ১২টি চার ও ২টি ছয়। অনুষ্টুপ মজুমদার ৭০ বলে ৬৩ রান করেছেন। বল হাতে দুই উইকেট নেওয়া তথা প্রথম ম্যাচে সেরার পুরস্কার জেতা শাহবাজ এদিনও ব্যাট হাতে দায়িত্বশীল ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন।

আটটি চার ও একটি ছয় দিয়ে সাজানো শাহবাজের ৬১ বলে ৭৬ রানের অপরাজিত ইনিংস। সুমন্ত গুপ্ত ১৫ বলে ২২ রানে অপরাজিত থাকেন। অভিমন্যু ঈশ্বরণ ৩১ বলে ২৫, সুদীপ কুমার ঘরামি ২৫ বলে ১৭ রান করেন। জগজিৎ সিং সান্ধু, রোহিত ধান্ডা, নিশঙ্ক বিড়লা ও তরণপ্রীত সিং ১টি করে উইকেট নেন।

উল্লেখ্য, প্রথম ম্যাচে বাংলা বিদর্ভকে ৩ উইকেটে হারানোর পর দ্বিতীয় ম্যাচে বরোদার কাছে ৪ উইকেটে পরাস্ত হয়েছিল। এদিন ফের জয়ের সরণিতে ফেরার পর বুধবার বাংলার পরবর্তী প্রতিপক্ষ জম্মু ও কাশ্মীর।

Post Views: 185

Continue Reading

Previous: নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনির আবেদন হুমায়ুন কবীরের; পুলিশ বাহিনীর উপর আস্থা রাখতে পারছেনা পরিবার
Next: বাংলাদেশি রাষ্ট্রদূতকে জরুরি ভিত্তিতে ঢাকায় ডেকে পাঠাল ইউনূস সরকার

সম্পর্কিত গল্প

Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
DEADBODY.png

সুরাটে সেপ্টিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু ৪ শ্রমিকের; তদন্তে পুলিশ

Online Desk জুন 7, 2026
Untitled.png

মার্কিন মুলুকে জেরার মুখে ইরাকের স্ট্রাইকার আয়মেন হুসেইন

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.