Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • হাদি ও নজরুলের কবরে শ্রদ্ধা জানিয়ে নির্বাচন কমিশনের অফিসে তারেক

হাদি ও নজরুলের কবরে শ্রদ্ধা জানিয়ে নির্বাচন কমিশনের অফিসে তারেক

Online Desk ডিসেম্বর 27, 2025
tarique-rahman.jpg

ওঙ্কার ডেস্ক: দীর্ঘ ১৭ বছর পর ব্রিটেন থেকে বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সে দেশের সাধারণ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে বিএনপির তরফে আগেই ঘোষণা করা হয়েছে। এই আবহে শনিবার ঢাকার নির্বাচন কমিশনের অফিসে যান তিনি। উদ্দেশ্য ভোটার তালিকায় নিজের নাম নথিভুক্ত করা। কারণ দীর্ঘ দিন প্রবাসে থাকার কারণে ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়েছিল। শনিবার কমিশনের অফিসে যাওয়ার আগে সম্প্রতি খুন হওয়া তরুণ ছাত্রনেতা ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। পাশাপাশি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও শ্রদ্ধা জানান বিএনপি নেতা।

প্রসঙ্গত, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদের নির্বাচন। ওই দিনেই জুলাই সনদ নিয়ে গণভোট হবে। তারেক রহমান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া-৬ আসন থেকে। তাঁর মা তথা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ফেনী–০১, বগুড়া–০৭ এবং দিনাজপুর–০৩ আসন থেকে লড়াই করবেন।

দেশে ফিরে বৃহস্পতিবার ঢাকার পূর্বাচলে এক সমাবেশে তিনি বলেছিলেন, ‘এমন বাংলাদেশ গড়ে তুলব, যা স্বপ্ন দেখেছি।’ মার্কিন যুক্তরাষ্ট্রের বর্ণবৈষম্য বিরোধী আন্দোলনের প্রয়াত নেতা মার্টিন লুথার কিং এর ‘আই হ্যাভ আ ড্রিম’ মন্তব্যের অনুসরণে বলেন ‘আই হ্যাভ আ প্ল্যান’। নিজের ভাষণে তারেক রহমান বলেন, ‘শহিদ ওসমান হাদির প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। হাদি চেয়েছিলেন এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। তিনি চেয়েছিলেন, এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হোক। এই দেশের মানুষ নিজেদের গণতন্ত্র ও অর্থনৈতিক অধিকার ফিরে পাক। ওসমান হাদি-সহ এই আন্দোলনে যাঁরা শহিদ হয়েছেন তাঁদের রক্তের ঋণ যদি শোধ করতে হয়, তবে আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলি।’

Post Views: 127

Continue Reading

Previous: শুভেন্দুর বিধানসভা কেন্দ্রে শুরু হতে চলেছে অভিষেকের ‘সেবাশ্রয়’
Next: যাদবপুরে ছাত্রীকে হিজাব খুলতে বলে বিতর্কে অধ্যাপক

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.