Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • যাদবপুরে ছাত্রীকে হিজাব খুলতে বলে বিতর্কে অধ্যাপক

যাদবপুরে ছাত্রীকে হিজাব খুলতে বলে বিতর্কে অধ্যাপক

Online Desk ডিসেম্বর 27, 2025
ju.jpg

ওঙ্কার ডেস্ক: দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিভিন্ন সময়ে নানান কারণে এই শিক্ষা প্রতিষ্ঠান সংবাদ শিরোনামে আসে। এবার এক ছাত্রীকে হিজাব খুলতে বলে বিতর্কে বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক। এই ঘটনায় সরব হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ।

ঠিক কী ঘটেছিল? সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অনার্সের পরীক্ষার সময় ঐ বিভাগের প্রধান এক ছাত্রীকে হিজাব খুলতে বলেন বলে অভিযোগ। অভিযোগকারী ছাত্রী সংবাদ মাধ্যমকে বলে, পরীক্ষাকেন্দ্রে তাকে বিভাগীয় প্রধান হিজাব খুলতে বলেন। সেই সঙ্গে তাকে অপমানজনক মন্তব্য করা হয় বলে অভিযোগ। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, এটি কোনও ধর্মীয় বিদ্বেষমূলক ঘটনা নয়। পরীক্ষার সময় পড়ুয়াদের স্বার্থে তল্লাশি চালানো হয়। ইলেকট্রনিক ডিভাইস লুকোনো আছে কি না, তা যাচাই করতে এই পদক্ষেপ।

এই ঘটনার পর পড়ুয়াদের একাংশ প্রতিবাদের জন্য গত ২৪ ডিসেম্বর সমাবর্তন অনুষ্ঠানের মঞ্চকে বেছে নেয়। একাংশ পড়ুয়া ওই দিন ‘ইসলামোফোবিয়ার কোনও ঠাঁই নেই’ লেখা প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানায়। বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হতে নড়েচড়ে বসে রাজ্যের সংখ্যালঘু কমিশন। সূত্রের খবর, চলতি ডিসেম্বর মাসেই বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কথা বলতে আসবে রাজ্য সংখ্যালঘু কমিশন। যাঁর বিরুদ্ধে এই অভিযোগ সেই বিভাগীয় প্রধানের দাবি, স্বচ্ছ পরীক্ষার স্বার্থেই তল্লাশি চালানো হয়েছিল। ঘটনার সময় ওই ছাত্রী কোনও আপত্তি জানায়নি। বরং নিজে থেকে হিজাব খুলেছিল।

Post Views: 257

Continue Reading

Previous: হাদি ও নজরুলের কবরে শ্রদ্ধা জানিয়ে নির্বাচন কমিশনের অফিসে তারেক
Next: খসড়া তালিকা থেকে বাদ সাংসদ কাকলির পরিবারের চার সদস্য, ডাকা হল শুনানিতে

সম্পর্কিত গল্প

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.