Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • খসড়া তালিকা থেকে বাদ সাংসদ কাকলির পরিবারের চার সদস্য, ডাকা হল শুনানিতে

খসড়া তালিকা থেকে বাদ সাংসদ কাকলির পরিবারের চার সদস্য, ডাকা হল শুনানিতে

Online Desk ডিসেম্বর 27, 2025
kakali-2.jpg

ওঙ্কার ডেস্ক: কাকলি ঘোষ দস্তিদার। ২০০৯ সাল থেকে তিনি লোকসভার সাংসদ। অথচ তাঁর পরিবারের চার সদস্যের নাম এসআইআর এর খসড়া তালিকা থেকে বাদ গেল। আর সে কারণে শুনানিতে ডাকা হয়েছে তাঁর দুই ছেলে, ৯০ বছরের বৃদ্ধা মা এবং বোনকে।

বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ইতিমধ্যে গোটা স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, তাঁর ছেলেরা সুপ্রতিষ্ঠিত ডাক্তার, তিনি নিজেও বুথে ভোট দিয়ে আসছেন নিয়মিত। তার পরেও কেন খসড়া তালিকা থেকে পরিবারের সদস্যদের নাম বাদ দেওয়া হল? সূত্রের খবর, সশরীরে শুনানিতে হাজির থাকার জন্য কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের ওই চার সদস্যকে বিডিও অফিসে ডাকা হয়েছে। তবে কী কারণে কমিশনের খসড়া তালিকা থেকে তাঁরা বাদ গেলেন, বা কেন আবার শুনানির জন্য ডাকা হল সে বিষয়ে একেবারেই অন্ধকারে রয়েছেন সাংসদের পরিবার।

উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কম সময়ের মধ্যে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করা নিয়ে প্রশ্ন তুলে আসছেন। দু’বছরের কাজ কীভাবে দু’মাসে শেষ করা হচ্ছে, সেই প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের তরফে খসড়া তালিকা প্রকাশ করার পর একের পর একাধিক অসঙ্গতি সামনে এসেছে। এই আবহে সাংসদের পরিবারের সদস্যদের নাম বাদ যাওয়ায় বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

Post Views: 249

Continue Reading

Previous: যাদবপুরে ছাত্রীকে হিজাব খুলতে বলে বিতর্কে অধ্যাপক
Next: ‘বাংলায় কথা বলা অপরাধ হতে পারে না’, ওড়িশায় পরিযায়ী শ্রমিক হত্যার তীব্র নিন্দা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.