Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • হিন্দু পুলিশ আধিকারিককে খুনের অভিযোগে ‘ওয়ান্টেড’ ছিল, দিল্লিতে আটক সেই বাংলাদেশি ছাত্র

হিন্দু পুলিশ আধিকারিককে খুনের অভিযোগে ‘ওয়ান্টেড’ ছিল, দিল্লিতে আটক সেই বাংলাদেশি ছাত্র

Online Desk ফেব্রুয়ারি 19, 2026
arrest-dcd.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশ থেকে পলাতক ছাত্রনেতাকে গ্রেফতার করা হল দিল্লিতে। এক হিন্দু পুলিশ আধিকারিককে খুনের অভিযোগ ছিল ওই ছাত্রের বিরুদ্ধে। বৃহস্পতিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্তকে পাকড়াও করার পর তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।

রিপোর্ট অনুসারে, ধৃত ছাত্রের নাম আহমেদ রাজা হাসান মেহেদী। সে ভারত থেকে ইউরোপে পালানোর চেষ্টা করছিল বলে সূত্রের দাবি। কিন্তু বিমানবন্দরেই তাকে আটক করা হয়। উল্লেখ্য, ২০২৪ সালে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন মহম্মদ ইউনুস। আওয়ামী লীগের পতনের পর পদ্মা পাড়ে সংখ্যালঘু হিন্দুদের উপর নিপীড়ন অনেকটা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছিল। হাসিনা যে দিন দেশ ছেড়ে পালিয়ে আসেন, অর্থাৎ ২০২৪ সালের ৫ আগস্ট সন্তোষ চৌধুরী নামের বাংলাদেশের এক হিন্দু পুলিশ আধিকারিককে খুন করা হয়। অভিযোগ ওঠে ছাত্রনেতা আহমেদ রাজার বিরুদ্ধে।

বাংলাদেশের হবিগঞ্জের বাসিন্দা মেহেদী। ২০২৪ সালে ৫ আগস্ট সাব-ইন্সপেক্টর সন্তোষ চৌধুরীকে খুনের ঘটনায় সে যুক্ত বলে অভিযোগ। ঘটনার দিন থানায় হামলার ফলে সন্তোষ নিহত হন। পরে ওই পুলিশকর্মীর দেহ গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। প্রসঙ্গত, ২০২৫ সালের ৫ আগস্ট বাংলাদেশের বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করেছিল বিক্ষোভকারীরা। সেই সঙ্গে একাধিক লুঠপাটের ঘটনাও ঘটে।

Post Views: 56

Continue Reading

Previous: সদ্য জেলমুক্তির পর আইনি নোটিস পাঠালেন মিমি চক্রবর্তীকে, ২০ লক্ষ টাকা দাবি তনয় শাস্ত্রীর
Next: রামকৃষ্ণদেবকে স্বামী বলে সম্বোধন মোদীর, গর্জে উঠলেন ক্ষুব্ধ মমতা

সম্পর্কিত গল্প

20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.