Skip to content
অক্টোবর 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • কমিশনের লোভে সাইবার প্রতারকদের অ্যাকাউন্ট ভাড়া, নদিয়ায় ধৃত ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজার-সহ ৮

কমিশনের লোভে সাইবার প্রতারকদের অ্যাকাউন্ট ভাড়া, নদিয়ায় ধৃত ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজার-সহ ৮

Online Desk অক্টোবর 29, 2026
Nadia.jpg

নিজস্ব প্রতিনিধি, নদিয়া : সাইবার প্রতারণা চক্রকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার অভিযোগে বড়সড় ধরপাকড় নদিয়ায়। তেহট্ট থানার পুলিশ বুধবার বিকেল থেকে মহকুমার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বন্ধন ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজার-সহ আট জন কর্মীকে গ্রেফতার করেছে।

ধৃতরা বেতাই ও নাজিরপুর শাখার কর্মী বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ধৃতদের নাম সমরজিৎ প্রামাণিক, জয়দেব দুর্লভ, তরুণ বিশ্বাস, প্রদীপ সরকার, পলাশ মণ্ডল, দেবাশীষ দালাল, বিষ্ণুদেব মণ্ডল ও দয়াময় রায়। বৃহস্পতিবার তাঁদের তেহট্ট মহকুমা আদালতে তোলা হয়।

পুলিশ সূত্রে খবর, কমিশনের লোভে পড়ে এই কর্মীরা সাইবার অপরাধীদের সহযোগিতা করতেন। বিপুল অঙ্কের টাকা একটি অ্যাকাউন্টে না রেখে বিভিন্ন অ্যাকাউন্টে ঘুরিয়ে ফিরিয়ে রাখা হত। এর জন্য কমিশনের প্রলোভন দেখিয়ে বিভিন্ন তরুণ-তরুণীকে দিয়ে নতুন অ্যাকাউন্ট খোলানো হত বলে অভিযোগ।

সাইবার ক্রাইম শাখা মোবাইল ফোন ও লেনদেনের হিসাব খতিয়ে দেখে এই চক্রের হদিশ পায়। ধৃতদের জেরা করে আরও তথ্য মিলেছে বলেও পুলিশ জানিয়েছে। নিজেদের হেফাজতে নিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করে মূল চক্রী কে, তা জানার চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, এর আগেও তেহট্ট মহকুমা এলাকায় সাইবার অপরাধে জড়িত ৩৭ জনকে চিহ্নিত করা হয়েছিল। এবার প্রত্যক্ষভাবে জড়িত থাকার প্রমাণ মেলায় আট ব্যাঙ্ক কর্মীকে গ্রেফতার করা হল।

Continue Reading

Previous: ইউনেস্কোর নিষেধ না মেনে লোগো ব্যবহার, পুজো পাস বিক্রি বিতর্কে ১০ দিনের হেফাজত ইন্দ্রনীলের
Next: বাংলাদেশে শিশুসাহিত্যের জনপ্রিয় লেখিকা তুলতুল পেলেন “বাবুই” বেস্ট সেলার এওয়ার্ড

সম্পর্কিত গল্প

Indranil.jpg

ইউনেস্কোর নিষেধ না মেনে লোগো ব্যবহার, পুজো পাস বিক্রি বিতর্কে ১০ দিনের হেফাজত ইন্দ্রনীলের

Online Desk অক্টোবর 29, 2026
Blind-Justice-Under-Strings.jpg

বাংলাদেশে কী বিচারের নামে প্রহসন চলছে ?

Online Desk অক্টোবর 29, 2026
Dengu.jpg

পুজোর পর ডোমজুড়ে ডেঙ্গির হানা, বাঁকড়ায় ১৪ দিনে আক্রান্ত ৪৭, হাসপাতালে পঞ্চায়েত প্রধান

Online Desk অক্টোবর 29, 2026

You may have missed

B-1.jpg

বাংলাদেশে শিশুসাহিত্যের জনপ্রিয় লেখিকা তুলতুল পেলেন “বাবুই” বেস্ট সেলার এওয়ার্ড

Online Desk অক্টোবর 29, 2026
Nadia.jpg

কমিশনের লোভে সাইবার প্রতারকদের অ্যাকাউন্ট ভাড়া, নদিয়ায় ধৃত ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজার-সহ ৮

Online Desk অক্টোবর 29, 2026
Indranil.jpg

ইউনেস্কোর নিষেধ না মেনে লোগো ব্যবহার, পুজো পাস বিক্রি বিতর্কে ১০ দিনের হেফাজত ইন্দ্রনীলের

Online Desk অক্টোবর 29, 2026
Blind-Justice-Under-Strings.jpg

বাংলাদেশে কী বিচারের নামে প্রহসন চলছে ?

Online Desk অক্টোবর 29, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.