Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মাছির উৎপাতে অতিষ্ঠ বাঁকুড়ার গ্রামবাসীরা, দিনভর মশারির ভেতরেই কাটছে জীবন

মাছির উৎপাতে অতিষ্ঠ বাঁকুড়ার গ্রামবাসীরা, দিনভর মশারির ভেতরেই কাটছে জীবন

Online Desk জুন 24, 2025
f.jpg

সুভম কর্মকার, বাঁকুড়া : মাছির উৎপাতে নাজেহাল বাঁকুড়ার বেশ কয়েকটি গ্রামের মানুষ। মাছির দৌরাত্মে দিনভর মশারির ভেতরেই দিন কাটছে। জানা গেছে স্থানীয় একাধিক হ্যাচারি থেকে হাজারে হাজারে মাছি ছড়িয়ে পড়ছে চারিদিকে । মাছির তান্ডব এতটাই যে স্থানীয় গ্রামগুলির মানুষের দৈনন্দিন গৃহস্থলীর কাজ করতে হচ্ছে মশারির ভিতরে। পাশাপাশি এলাকায় ছড়িয়ে পড়ছে আন্ত্রিক থেকে ডায়রিয়ার মত অসুখ।
মাছির এই উৎপাতে অতিষ্ঠ বাঁকুড়ার ৮ থেকে ১০ টি গ্রামের মানুষজন । জানা গেছে বাঁকুড়ার দুই নম্বর ব্লক ও ছাতনা ব্লকের সীমানা কাশিবেদিয়া এলাকায় রয়েছে একের পর এক বেসরকারি হ্যাচারি। সাধারণ মানুষের অভিযোগ সেই হ্যাচারি গুলি থেকেই প্রতিদিন হাজারে হাজারে মাছি ধেয়ে আসছে কাশিবেদিয়া, তেঘরি, বাঘজুড়ি, জগন্নাথপুর, দলদলি, বেলিয়া সহ আশেপাশের গ্রামে। গ্রামগুলির মানুষ মাছির তাণ্ডবে এতটাই অতিষ্ঠ যে মাছির জন্য মশারির ভেতর থেকেই তাদের জীবন কাটছে ।

সূত্রের খবর মাছির উৎপাতে বাচ্চাদের পড়াশুনা কার্যত লাটে উঠেছে। এছাড়াও রান্নার সময় মাছি খাবারে পড়ছে। সকাল থেকে শুরু রাত অবধি সবকিছুই সারতে হচ্ছে মশারির ভেতরে। মাসখানেক আগেই মাছির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে বাঁকুড়া পুরুলিয়া ৬০ নম্বর জাতীয় সড় ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন এলাকাবাসী। সেই সময় প্রশাসন ও হ্যাচারি মালিকেরা মাছি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছিলেন । যদিও এক মাস কেটে যাওয়ার পরেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি। তাই ফের মঙ্গলবার গ্রামের মানুষ হ্যাচারি গুলির দরজায় বিক্ষোভ দেখাতে শুরু করেন।
গ্রামবাসীদের দাবি মাছির মাধ্যমে এলাকায় আন্ত্রিক ও ডায়রিয়া ছড়াচ্ছে। দ্রুত পদক্ষেপ না করলে এবার গ্রাম ছেড়ে মানুষকে আশ্রয় দিতে হবে অন্যত্র।
অন্যদিকে হ্যাচারি কর্তৃপক্ষের দাবি মাছি নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হলে সাম্প্রতিক কয়েক দিনের লাগাতার বৃষ্টির জন্য মাছির তাণ্ডব আরো বেড়েছে। এখন দেখার কবে প্রসাশন এই মাছি তাড়াবার ব্যবস্থা করে। সেই দিকেই তাকিয়ে আছে সমগ্র গ্রামবাসী ।

Post Views: 206

Continue Reading

Previous: বিচারপতি অভিজিতের রায় নিয়ে প্রশ্ন আদালতে
Next: ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত যে কঠোর বিশ্বের কাছে তা স্পষ্ট করেছে অপারেশন সিঁদুর’: প্রধানমন্ত্রী মোদী

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.