Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত যে কঠোর বিশ্বের কাছে তা স্পষ্ট করেছে অপারেশন সিঁদুর’: প্রধানমন্ত্রী মোদী

‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত যে কঠোর বিশ্বের কাছে তা স্পষ্ট করেছে অপারেশন সিঁদুর’: প্রধানমন্ত্রী মোদী

Online Desk জুন 24, 2025
modi-fff.jpg

ওঙ্কার ডেস্ক: গত ২২ এপ্রিল পহেলগাঁও কাণ্ডের জবাবে ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছে ভারত। এই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জায়গায় আঘাত হেনে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতের সেনাবাহিনী। এই অভিযানের প্রশংসা আগেই করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফের একবার মোদীর গলায় উঠে এল অপারেশন সিঁদুর অভিযানের কথা। মঙ্গলবার এক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘অপারেশন সিঁদুর বিশ্বের কাছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর নীতি স্পষ্ট করে তুলেছে।’

আধ্যাত্মিক ব্যক্তিত্ব এবং সমাজ সংস্কারক শ্রী নারায়ণ গুরু এবং মহাত্মা গান্ধীর মধ্যে কথোপকথনের শতবর্ষ উদযাপন উপলক্ষে মঙ্গলবার এক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। সেই অনুষ্ঠানে তিনি নাম না করে বলেন, পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের সময় ভারতে তৈরি অস্ত্র শক্তি দেখিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, ‘আমরা দেখিয়েছি ভারতীয়দের রক্তপাতকারী সন্ত্রাসীদের জন্য কোনও ঘাঁটি নিরাপদ নয়।’ তাঁর আরও সংযোজন, তাঁর সরকার শ্রদ্ধেয় আধ্যাত্মিক ব্যক্তিত্বের আদর্শে কাজ করেছে যিনি বৈষম্যমুক্ত একটি শক্তিশালী ভারত চেয়েছিলেন।

মোদী বলেন, তাঁর সরকার গত ১১ বছরে সামাজিক, অর্থনৈতিক এবং প্রতিরক্ষা খাতে ভারতকে শক্তিশালী করার জন্য কাজ করেছে। প্রতিরক্ষা চাহিদা মেটাতে ভারত বিদেশী দেশগুলির উপর নির্ভরতা কমাচ্ছে। প্রতিরক্ষা ক্ষেত্রে দেশ ক্রমশঃ ‘আত্মনির্ভর’ হয়ে উঠছে বলে জানান তিনি। ভারতের প্রধানমন্ত্রী বলেন, দেশের সেনাবাহিনী ২২ মিনিটের মধ্যে ভারতে তৈরি অস্ত্র দিয়ে শত্রুকে নতজানু করে দিয়েছে।

Post Views: 270

Continue Reading

Previous: মাছির উৎপাতে অতিষ্ঠ বাঁকুড়ার গ্রামবাসীরা, দিনভর মশারির ভেতরেই কাটছে জীবন
Next: দুই দলিত ব্যক্তির চুল কেটে দিয়ে ঘাস খেতে এবং নোংরা জল পান করতে বাধ্য করা হল ওড়িশায়

সম্পর্কিত গল্প

Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
MAMATA.jpg

ভাঙন চিন্তা নিয়েই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.