Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দুই দলিত ব্যক্তির চুল কেটে দিয়ে ঘাস খেতে এবং নোংরা জল পান করতে বাধ্য করা হল ওড়িশায়

দুই দলিত ব্যক্তির চুল কেটে দিয়ে ঘাস খেতে এবং নোংরা জল পান করতে বাধ্য করা হল ওড়িশায়

Online Desk জুন 24, 2025
Orrisa

ওঙ্কার ডেস্ক: গরু পাচারের অভিযোগ তুলে দুই দলিত ব্যক্তির উপর অমানবিক অত্যাচার করা হল ওড়িশায়। রবিবার ওড়িশার গঞ্জাম জেলার ধারাকোট থানার খারিগুম্মা গ্রামে দুই দলিত পুরুষকে একদল লোক শারীরিক ও মানসিক নির্যাতন করেছে বলে অভিযোগ। অভিযোগ দুই দলিত ব্যক্তিকে হামাগুড়ি দিতে বাধ্য করার পাশাপাশি তাঁদের চুল কেটে নেওয়া হয়। সেই সঙ্গে ঘাস এবং নোংরা জল খেতে তাঁদেরকে বাধ্য করা হয়। ইতিমধ্যে এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তে নেমে ৯ জনকে আটক করেছেন তদন্তকারীরা।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই ঘটনায় সরব হয়েছেন। ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। তাঁর অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই ধরনের ঘটনা সাধারণ হয়ে উঠছে কারণ তাদের রাজনীতি ঘৃণা এবং বৈষম্যের উপর ভিত্তি করে তৈরি।

অভিযোগ, দুই দলিত পুরুষ তিনটি গরু কিনে ধারাকোটের কাছে হরিপুর থেকে সিঙ্গিপুরে ফিরছিলেন। রবিবার খারিগুম্মা গ্রামে কিছু লোক তাঁদের পথ আটকায়। দুর্বৃত্তরা তাঁদের বিরুদ্ধে গরু পাচারের অভিযোগ আনে এবং টাকা দাবি করে। যখন তাঁরা টাকা দিতে অস্বীকার করে তখন দুজনকে মারধর করা হয় এবং তাদের মাথার চুল কেটে দেওয়া হয়। দুজনকে খারিগুম্মা থেকে জাহাদা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার পথ হামাগুড়ি দিয়ে যেতে বাধ্য করা হয় বলে অভিযোগ। যদিও দুই নির্যাতিত দলিত হামলাকারীদের হাত থেকে প্রাণ বাঁচাতে পুলিশের দ্বারস্থ হতে সক্ষম হয়েছেন। দুজনেই ধারাকোট থানায় অভিযোগ দায়ের করেছেন। দুজনেরই মাথা এবং পিঠে আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। তাঁদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছে ধারাকোট পুলিশ।

Post Views: 195

Continue Reading

Previous: ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত যে কঠোর বিশ্বের কাছে তা স্পষ্ট করেছে অপারেশন সিঁদুর’: প্রধানমন্ত্রী মোদী
Next: ২০২৯-এ মহাকাশে যাবেন ভারতকন্যা জাহ্নবী

সম্পর্কিত গল্প

voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
baby-deadbody.png

ফোন ফ্যাক্টরিতে সন্তান প্রসব! লোক্লজ্জার ভয়ে নিজের হাতে গলা কেটে খুন সদ্যজাতকে

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.