Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ২০২৯-এ মহাকাশে যাবেন ভারতকন্যা জাহ্নবী

২০২৯-এ মহাকাশে যাবেন ভারতকন্যা জাহ্নবী

Online Desk জুন 24, 2025
jahnabi.jpg

ওঙ্কার ডেস্ক: নাসার স্পেস প্রোগ্রামে উত্তীর্ণ হয়েছেন অন্ধ্রপ্রদেশের পালাকোল্লুর দাঙ্গেতি জাহ্নবী। আগামী ২০২৯ সালে তিনি পাড়ি দেবেন মহাকাশে। ২০ বছর বয়সী এই ভারতকন্যা মহাকাশযাত্রায় সুযোগ পাওয়ায় উচ্ছ্বাসে ভাসছেন মহাকাশ গবেষণার সঙ্গে যুক্ত ভারতীয়রা।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, নাসার ‘ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রাম’ সফলভাবে শেষ করেছেন জাহ্নবী। প্রথম ভারতীয় হিসেবে তিনি ২০২৯ সালে মহাকাশের ‘টাইটান্স অরবিটাল পোর্ট’ স্পেস স্টেশনে পাড়ি দেবেন। ওই ভারতীয় তরুণী পড়াশোনা করেছেন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে। লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি থেকে পাঠ নিয়েছেন তিনি। ছোটবেলা থেকেই মহাকাশ তাঁর ভাল লাগার বিষয়। পালাকোল্লুতে শৈশব কাটলেও তাঁর বাবা-মা বর্তমানে থাকেন কুয়েতে। ইতিমধ্যে ইসরোর নানা শিক্ষামূলক অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন জাহ্নবী। অ্যানালগ মহাকাশ অভিযান, সমুদ্রের গভীরে অভিযানে এবং গ্রহবিজ্ঞানের আন্তর্জাতিক সম্মেলনেও অংশ নিয়েছেন তিনি।

সাম্প্রতিক কালে দাঙ্গেতি জাহ্নবী একাধিক সম্মান পেয়েছেন। যার মধ্যে রয়েছে নাসার স্পেস অ্যাপস চ্যালেঞ্জে পিপলস চয়েস অ্যাওয়ার্ড এবং ইসরো ওয়ার্ল্ড স্পেস উইক ইয়ং অ্যাচিভার অ্যাওয়ার্ড। প্যানোরামিক সার্ভে টেলিস্কোপ এবং র্যাপপিড রেসপন্স সিস্টেম (প্যান-স্টারস) থেকে পাওয়া তথ্য ব্যবহার করে তিনি সবচেয়ে কম বয়সী গ্রহাণু আবিষ্কার করে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান অনুসন্ধান সহযোগিতায় অবদান রেখেছেন। তিনি যে শুধু নিজে শিখছেন তা নয়, অন্যদের শেখাচ্ছেনও।

Post Views: 242

Continue Reading

Previous: দুই দলিত ব্যক্তির চুল কেটে দিয়ে ঘাস খেতে এবং নোংরা জল পান করতে বাধ্য করা হল ওড়িশায়
Next: বাংলায় কথা বললে বাংলাদেশি? রাজস্থানে বন্দি বাঙালি শ্রমিকদের মুক্তির দাবিতে সরব মমতা, কথা বলতে চান প্রধানমন্ত্রীর সঙ্গে

সম্পর্কিত গল্প

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.