Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বাংলায় কথা বললে বাংলাদেশি? রাজস্থানে বন্দি বাঙালি শ্রমিকদের মুক্তির দাবিতে সরব মমতা, কথা বলতে চান প্রধানমন্ত্রীর সঙ্গে

বাংলায় কথা বললে বাংলাদেশি? রাজস্থানে বন্দি বাঙালি শ্রমিকদের মুক্তির দাবিতে সরব মমতা, কথা বলতে চান প্রধানমন্ত্রীর সঙ্গে

Online Desk জুন 24, 2025
Modi_Mamata.jpg

ওঙ্কার ডেস্ক: পেটের দায়ে পশ্চিমবঙ্গ থেকে রাজস্থানে কাজে গিয়েছেন বহু বাঙালি শ্রমিক। বাংলাভাষী সেই পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে আটক করে রাখছে রাজস্থানের বিজেপি শাসিত সরকার। যা নিয়ে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে তিনি কথা বলতে চান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। মঙ্গলবার বিধানসভায় ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি মুখ্যমন্ত্রী ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের সাহায্য করার জন্য মুখ্যসচিব মনোজ পন্থকেও নির্দেশ দিয়েছেন।

স্থানীয় সূত্রের খবর, এ রাজ্যের উত্তর দিনাজপুরের ইটাহারের মান্নাই অঞ্চলের ৩০০-রও বেশি পরিযায়ী শ্রমিক কাজের জন্য রাজস্থানে গিয়েছিলেন। অভিযোগ, সেখানে বাংলা ভাষায় কথা বলার জন্য তাঁদেরকে ‘বাংলাদেশি’ সন্দেহে ধরপাকড় করে আটক করে রাখা হয়েছে। ভারতের মধ্যে বাঙালিদের প্রতি এমন আচরণের জন্য অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আসতে তিনিও ক্ষুব্ধ হন। রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন অবিলম্বে রাজস্থানে হেনস্থার শিকার শ্রমিকদের সাহায্য করার জন্য। সূত্রের খবর, রাজস্থানে আটক শ্রমিকরা ইতিমধ্যে ইটাহারের বিধায়ক মোশারফ হোসেনের সঙ্গেও যোগাযোগ করেছেন। বিধায়ক গোটা বিষয়টি রাজ্য পুলিশের ডিজি-কে জানিয়েছেন।

এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভিন রাজ্যে কাজে যাওয়া বাঙালিদের উপর অত্যাচারের বিষয়টি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গোচরে আনতে চান। মুখ্যমন্ত্রীর কথায়, ‘অন্যান্য রাজ্যের দেড় কোটি শ্রমিক এ রাজ্যে কাজ করেন। তাঁদেরকে তো আমরা অসম্মান করি না! কিন্তু বাংলার পরিযায়ী শ্রমিকদের বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, এঁরা কী ভাষায় কথা বলতেন? এরা সে সব ভুলে গিয়েছে।’

Post Views: 162

Continue Reading

Previous: ২০২৯-এ মহাকাশে যাবেন ভারতকন্যা জাহ্নবী
Next: রাজ্যে বন্যা ‘ম্যানমেড’, কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর

সম্পর্কিত গল্প

MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.