Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Eartquake.jpg

ওঙ্কার ডেস্ক : ১১ টা বেজে ৬ মিনিট, ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের বিস্তির্ণ এলাকা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল, ৫.৬। যার উৎসস্থল বা এপিসেন্টার ভূটানের পুনাখা। মাটির ১০ কিলোমিটার গভীরে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কম্পনের তীব্রতা ছিল বেশ মারাত্মক। জলপাইগুড়ি, শিলিগুড়ি, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভূমিকম্পের প্রবল ঝাঁকুনি অনুভূত হয়। কলকাতায়ও মৃদু কম্পন টের পাওয়া গেছে। তবে ক্ষয়ক্ষতির কোনও খবর এখনও পর্যন্ত মেলেনি। সূত্রের খবর শুধু ভারত নয়, এর প্রভাব পড়েছে নেপাল, বাংলাদেশেও। সেখানকার বাসিন্দারাও কম্পন অনুভব করেছেন বলে জানা গেছে।

উত্তরবঙ্গের স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত থেকেই ডুয়ার্স ও পাহাড়ের বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি চলছিল। বৃষ্টির জেরে কার্যত সকলেই ঘরের মধ্যে আটকে ছিলেন। ঠিক সেই সময়ই আচমকা অনেকের মোবাইলে গুগুল অ্যালার্ট পান। এর ঠিক কয়েক সেকেন্ডের মধ্যেই প্রবল জোরে দুলে ওঠে মাটি। আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন বহু মানুষ। তবে স্বস্তির বিষয়, প্রাথমিক কম্পনের পর এখনও পর্যন্ত কোনও বড়সড় আফটারশকের খবর মেলেনি।

 

একই ছবি ধরা পড়েছে সীমান্ত জেলা কোচবিহারে। ঘড়ির কাঁটায় তখন রাত সোয়া এগারোটা। শহরের একটা বড় অংশের মানুষ ততক্ষণে রাতের খাওয়া শেষ করে ঘুমাতে চলে গিয়েছিলেন। আচমকা বিছানা এবং চারপাশ দুলে ওঠায় তড়িঘড়ি ঘুম ভেঙে আতঙ্কে উঠে বসেন সকলে। ঘর ছেড়ে দলে দলে মানুষ রাস্তায় এসে জড়ো হন। আরও কোনও বড় কম্পন বা আফটারশক আসে, সেই আশঙ্কায় দীর্ঘক্ষণ অনেকেই নিজেদের বাড়ির ভেতরে ঢুকতে ভয় পাচ্ছিলেন। রাস্তায় দাঁড়িয়েই প্রতিবেশীদের একে অপরের খোঁজখবর নিতে দেখা যায়।

Post Views: 85

Continue Reading

Previous: সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য
Next: ইজরায়েলের ওপর হামলা চালাল ইরান, মানা হল না সংঘর্ষবিরতি

সম্পর্কিত গল্প

MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.