Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইজরায়েলের ওপর হামলা চালাল ইরান, মানা হল না সংঘর্ষবিরতি

ইজরায়েলের ওপর হামলা চালাল ইরান, মানা হল না সংঘর্ষবিরতি

Online Desk জুন 8, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: ফের ইরানের নিশানায় ইজরায়েল। কিছুদিন আগে দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতি স্বাক্ষর হলেও তা না মেনেই ইজরায়েলের ওপর হামলা চালিয়েছে ইরান। ইরান জানিয়েছে, লেবাননের রাজধানী বেইরুটে ইজ়রায়েলের আক্রমণের প্রতিবাদেই পাল্টা হামলা চালানো হয়েছে। লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লা ইজ়রায়েলের নিশানায় রয়েছে। প্রায়ই তাদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী। ইরান পাল্টা জবাব দিল রবিবার।
ইরানের ক্ষেপণাস্ত্র অবশ্য ইজ়রায়েলকে আঘাত করেনি। আকাশেই তা প্রতিহত করা হয়েছে। তেহরানের দাবি, ইজ়রায়েলের নাজ়ারেথের কাছে রামাত ডেভিড বায়ুসেনা ঘাঁটি নিশানা করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। আবার ইজ়রায়েলের বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র তারা সঠিক সময়ে চিহ্নিত করে এবং নির্দিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে তা প্রতিহত করা হয়। চলতি বছরের শুরুতে ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ বাহিনী ইরান আক্রমণ করেছিল। তাতে নিহত হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। এর পর পশ্চিম এশিয়ায় মার্কিন ঘাঁটি লক্ষ্য করে প্রত্যাঘাত শুরু করেছিল তেহরান। ইজ়রায়েলও তাদের নিশানায় ছিল। অন্য দিকে, লেবাননের হিজ়বুল্লা গোষ্ঠী ইরানের পক্ষে অস্ত্র ধরেছিল। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের এই আবহেই ইজ়রায়েল হিজ়বুল্লার বিরুদ্ধেও সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করে। নেতানিয়াহু জানিয়ে দেন, লেবানন থেকে এই গোষ্ঠীকে নির্মূল করে ছাড়বেন তাঁরা। তার পর থেকে বার বার রাজধানী বেইরুট ও সংলগ্ন এলাকায় ইজ়রায়েলের বোমা আছড়়ে পড়েছে। প্রাণ গিয়েছে বহু সাধারণ নাগরিকেরও। শহর ছাড়া হয়েছে প্রচুর সাধারণ মানুষ। এক মার্কিন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, ইরান ইজরায়েলের নানান শহরের ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছিল এর ফলে শহর গুলির বাড়ি ও বড় বিল্ডিং গুলি ধুলতে পরিণত হয়েছে। প্রচুর শিশু মারা গিয়েছে। দেশের উত্তর প্রান্তে একাধিক বিস্ফোরণের শব্দও শোনা যায়। ইতিমধ্যে প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়ে রেখেছে নেতানিয়াহুর বাহিনীও। তাদের সামরিক মুখপাত্র বলেছেন, ‘‘ইরান ভয়ঙ্কর ভুল করল।’’ তবে এখনও ইজ়রায়েল কোনও প্রত্যাঘাত করেনি।

Post Views: 89

Continue Reading

Previous: এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব
Next: প্রাক- বর্ষায় ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

সম্পর্কিত গল্প

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.