Skip to content
অক্টোবর 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • প্রাক- বর্ষায় ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

প্রাক- বর্ষায় ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

Online Desk জুন 8, 2026
ftg.png

ওঙ্কার ডেস্ক : সপ্তাহের প্রথম দিনটা কেমন যেন একরাশ মুখভার নিয়ে শুরু করতে হয়। গতকাল একেই ছিল রবিবার, ছুটির আমেজে গা ভাসিয়েছেন সকলেই, তার উপর আবার বৃষ্টিতে ঠান্ডা ছিল আবহাওয়া। ফলত মোটের উপর নিশ্চিন্তে একটু ঘুম হয়েছে দক্ষিণবঙ্গবাসীর। বিগত কয়েকদিন ধরে যে হারে তাপমাত্রার চমকানি আর আর্দ্রতার চোখ রাঙানি শুরু হয়েছিল, তাতেই কার্যত প্রাণ ওষ্ঠাগত হয়ে গেছিল সকলের।
কিন্তু রবিবার দুপুরের পর থেকে কালো করে কলকাতার আকাশে মেঘের ঘনঘটা, তারপর বৃষ্টি।
কিন্তু কাল তো কালের মত কেটে গেছে, আজ কি হবে?
কি বলছেন আবহাওয়াবিদরা?
আজ অর্থাৎ, সোমবারও দক্ষিণের বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও মেদিনীপুর জেলার বেশ কিছু জায়গায় হবে বৃষ্টি। এমনকী এই সব জেলার কিছু কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে দক্ষিণের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, নদিয়া ও পূর্ব মেদিনীপুর জেলাতে দমকা হওয়া বইতে পারে। এই সব এলাকায় ৪০ থেকে ৫০ কিমি বোগে ঝড় বইতে পারে।
এবার নজর উত্তরের দিকে, আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও হতে পারে বৃষ্টিপাত।
তবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। এছাড়া দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে।

Continue Reading

Previous: ইজরায়েলের ওপর হামলা চালাল ইরান, মানা হল না সংঘর্ষবিরতি
Next: দিল্লির পর বাংলা, মদ কেলেঙ্কারিতে নাম জড়াল অভিষেকের

সম্পর্কিত গল্প

New-Project-47.webp

পাণ্ডবেশ্বরে খনিতে আটকে ১২ শ্রমিকের রুদ্ধশ্বাস উদ্ধার, ভোররাতে সফল যৌথ অভিযান

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-45.webp

প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার ‘শাস্তি’, বেহালায় বাবা-ছেলেকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ, ধৃত ৩ অভিযুক্ত

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-44.webp

ফের রাতে ঘটনার পুনর্নির্মাণে গিয়ে ‘এনকাউন্টার’, গাইঘাটায় ধর্ষণ-খুনে অভিযুক্তের মৃত্যু পুলিশের গুলিতে

Online Desk অক্টোবর 27, 2026

You may have missed

Untitled.png

শীতকালে সদ্যজাত শিশুদের কীভাবে যত্নে রাখবেন

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-47.webp

পাণ্ডবেশ্বরে খনিতে আটকে ১২ শ্রমিকের রুদ্ধশ্বাস উদ্ধার, ভোররাতে সফল যৌথ অভিযান

Online Desk অক্টোবর 27, 2026
Untitled.png

শীতের স্কিন কেয়ার:

Online Desk অক্টোবর 27, 2026
Untitled.png

বাড়ির উঠানে শীতকালে সবজি চাষ করুন সহজে:

Online Desk অক্টোবর 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.