Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রাজ্যে বন্যা ‘ম্যানমেড’, কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বন্যা ‘ম্যানমেড’, কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 24, 2025
DVC_Mamata.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যের দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তা ম্যানমেড বা মানুষের দ্বারা তৈরি। মঙ্গলবার কেন্দ্রকে নিশানা করে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে ডিভিসিকেও নিশানা করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, বাংলার বন্যা পরিস্থিতি বেশির ভাগ ক্ষেত্রেই ‘ম্যান মেড’। কেন্দ্রকে নিশানা করেন তিনি। পাশাপাশি ডিভিসি না-বলেই জল ছাড়ার জন্য বন্যা পরিস্থিতি তৈরি হয় বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে পড়শি রাজ্য বিহার, ঝাড়খণ্ডও না বলে জল ছেড়ে দেয়। রাজ্যের মাইথন, পাঞ্চেতের মতো বাঁধগুলি থেকেও অতিরিক্ত জল ছাড়া হয় বলে রাজ্যের বন্যা পরিস্থিতি তৈরি হয় বলে জানান মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, গত কয়েক দিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় টানা বর্ষণ চলছে। যার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

প্রসঙ্গত রাজ্যের যে জায়গাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, তার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ঘাটালের। ২০২৪ সালে লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ঘাটাল মাস্টার প্ল্যানের কথা। কেন্দ্র না টাকা দেওয়ায় ওই প্রকল্প রাজ্য সরকার একাই কার্যকর করবে বলে জানানো হয়েছিল। চলতি বছরের রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দও করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আগামী দু বছরের মধ্যে এই প্ল্যানের কাজ শেষ হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

Post Views: 208

Continue Reading

Previous: বাংলায় কথা বললে বাংলাদেশি? রাজস্থানে বন্দি বাঙালি শ্রমিকদের মুক্তির দাবিতে সরব মমতা, কথা বলতে চান প্রধানমন্ত্রীর সঙ্গে
Next: ইজরায়েলকে ইরানের উপর আর বোমা না ফেলার পরামর্শ ট্রাম্পের

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.