Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইজরায়েলকে ইরানের উপর আর বোমা না ফেলার পরামর্শ ট্রাম্পের

ইজরায়েলকে ইরানের উপর আর বোমা না ফেলার পরামর্শ ট্রাম্পের

Online Desk জুন 24, 2025
trump-sized.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-ইজরায়েল সংঘাত থামাতে যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছেন। তার পরেও সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে ইরান এবং ইজরায়েল, এমনটাই অভিযোগ। এই আবহে ট্রাম্প ইজরায়েলকে বার্তা দিলেন তেল আভিভ যেন আর ইরানে বোমা না ফেলে।

ঠিক কী বলেছেন ডোনাল্ড ট্রাম্প? মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘ইজরায়েল, ওই বোমাগুলো ফেলো না। তুমি যদি এটা করো, তা হবে যুদ্ধবিরতির বড় ধরনের লঙ্ঘন। পাইলটদের এখনই ঘরে ফেরাও!’ উল্লেখ্য, এদিন ইরানের নিরাপত্তা সংক্রান্ত সর্বোচ্চ নীতি নির্ধারক গোষ্ঠী ন্যাশনাল সিকিয়োরিটি কাউন্সিল জানিয়েছে তারা ইজরায়েলের সঙ্গে সংঘর্ষবিরতির পথে এগোচ্ছে। অন্য দিকে, টানা সামরিক সংঘাতের ফলে ইরান ও ইজরায়েলের বহু মানুষের মৃত্যু হয়েছে। ইজরায়েলি হানায় ইরানে এখনও পর্যন্ত অন্তত ৬১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। ইরানের স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র হোসেইন কেরমানপুর মঙ্গলবার এক্সে হ্যান্ডেলে এক পোস্টে জানান, এই তথ্য। তিনি আরও জানান, ইজরায়েলের আক্রমণে ৪ হাজার ৭০০’র বেশি মানুষ আহত হয়েছেন। গত ১২ দিন ধরে ইরানের হাসপাতালগুলি অত্যন্ত মর্মান্তিক পরিস্থিতির মুখোমুখি হয়েছে বলে জানান তিনি।

ট্রাম্পের ঘোষণার পর ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জমিরের। তিনি তেহরানকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি লিখেছেন, ‘ইরান সরকার যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন করেছে। আমরা এর কড়া জবাব দেব।’ যদিও তেহরানের তরফে জানানো হয়েছে যুদ্ধবিরতি ঘোষণার পর তাদের দিক থেকে কোনও আঘাত হানা হয়নি।

Post Views: 153

Continue Reading

Previous: রাজ্যে বন্যা ‘ম্যানমেড’, কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর
Next: ইজরায়েল-ইরান যুদ্ধে জয়ের দাবিদার তিন ! কিন্তু বিজয়ী কে ?

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.