Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: যে বিছানায় একসঙ্গে চলত খুনসুটি যে ঘরে একসঙ্গে করত খেলাধুলা সেই প্রাণের বন্ধুকে খুন করলো তাঁরই বন্ধু। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগরে আবাসিক স্কুলে। তদন্তে নেমে স্কুলেরই নবম শ্রেণির দুই নাবালিকা ছাত্রীকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, সাত বছরের শিশুটিকে প্রথমে বালতির জলে চুবিয়ে শ্বাসরোধ করা হয়, পরে হাতের শিরা কেটে দেওয়া হয়। ধৃত দুই কিশোরীকে রবিবার জুভেনাইল জাস্টিস বোর্ডের আদালতে তোলা হয়েছে।মৃত শিশুটি ওই আবাসিক বিদ্যালয়ের হস্টেলে থাকত। অভিযুক্ত দুই নাবালিকা একই হস্টেলের আবাসিক। শুধু তাই নয়, তারা শিশুটির অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এবং একই বিছানায় ঘুমাত বলে তদন্তে জানা গিয়েছে। সেই কারণেই এই ঘটনা ভাবাচ্ছে তদন্তকারীদের।
তদন্ত কারীদের মতে, জিজ্ঞাসাবাদ করা হয় দুই নাবালিকাকেও। সেই সময় তাদের বয়ানে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। পরে নিয়ম মেনে দু’জনকে আলাদা করে জেরা করা হলে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। পুলিশ দাবি করেছে, জেরার মুখে তারা অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এরপরই তাদের গ্রেফতার করা হয়। অপর দিকে এই হাড়হিম করা ঘটনার প্রমাণ দেখাচ্ছে কিভাবে ছোটদের মধ্যে বাড়ছে অপরাধ প্রবণতার চিন্তা। কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার ওয়াই রঘুবংশী জানিয়েছেন, এক শিশুর অস্বাভাবিক মৃত্যুর তদন্তের ভিত্তিতে দুই নাবালিকাকে গ্রেফতার করা হয়েছে এবং খুনের মামলা শুরু হয়েছে। জানা গেছে, অভিযুক্তরা হস্টেল থেকে বেরিয়ে যেতে চাইছিল। তাদের ধারণা ছিল, এমন ঘটনা ঘটলে হয়তো হস্টেল থেকে মুক্তি পাওয়া যাবে। তবে তদন্তকারীরা এখনও কোনও নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছতে চান না। এই ঘটনার নেপথ্যে ব্যক্তিগত শত্রুতা, মানসিক সমস্যা কিংবা অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এইদিকে, মৃত শিশুটির পরিবারের দাবি, গরমের ছুটির সময়ে একমাত্র মেয়েকে স্কুলে রেখে এসেছিলেন। কিন্তু এই ঘটনা ঘটে যাবে তা তাঁরা কেউ বুঝতে পারেনি।

Post Views: 80

Continue Reading

Previous: নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর
Next: সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.