Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ওঙ্কার ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল-এর প্রতিষ্ঠাতা ও প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদী দীর্ঘ ১৬ বছর পর ভারতে ফিরতে চলেছেন। সম্প্রতি এই পরিকল্পনার কথা ললিত মোদী নিজেই জানিয়েছেন। ২০১০ সালে তিনি দেশ ছাড়ার পর এটিই হবে তাঁর প্রথম ভারত সফর।

একাধিক তদন্তের মুখে পড়ে এক দশকেরও বেশি সময় ধরে দেশের বাইরে কাটাচ্ছেন ললিত মোদী। তিনি জানিয়েছেন, ২০০৯ সালের আইপিএল দক্ষিণ আফ্রিকা সংক্রান্ত ফেমা মামলায় সম্প্রতি ট্রাইব্যুনালের রায় তাঁর পক্ষে গিয়েছে। আর এর ফলে তিনি চলতি বছরের শেষ দিকে নইলে আগামী বছরের প্রথম দিকে দেশে ফিরতে চান। তাঁর এই প্রত্যাবর্তনের ইঙ্গিত মেলার পর তাঁকে নিয়ে পুরনো বিতর্কগুলো আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

ঠিক কী বলেছেন ললিত মোদী? আইপিএল এর প্রতিষ্ঠাতা জানান, তিনি এই রায়ে খুব খুশি। ১৬ বছর ধরে লড়াই করে এতদিন যা বলে এসেছেন, অবশেষে তা-ই সত্য হিসেবে প্রমাণিত হল। তাঁর আরও সংযোজন, ‘আমি সর্বদা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) স্বার্থেই কাজ করেছি।’ ললিত মোদী বলেন, ‘আমি কেবল আইপিএল-এর ভালো-মন্দের কথাই ভেবেছি, অন্য কোনও কিছু নয়। এটি আমার অত্যন্ত প্রিয়। সেই অধ্যায় এখন অতীত; আমি জীবনের পরবর্তী ধাপে এগোচ্ছি এবং ভারতে ফিরে আসার অপেক্ষায় আছি।’ কবে দেশে ফিরবেন এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সম্ভবত চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুর দিকে আমি ফিরে আসব।’
‘স্মাগলার্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ম্যানিপুলেটরস (ফরফিচার অফ প্রপার্টি) অ্যাক্ট’ বা ‘সাফেমা’র আওতাধীন অ্যাপিলেট ট্রাইব্যুনাল ললিত মোদী ও অন্যান্যদের বড় স্বস্তি দিয়েছে সম্প্রতি। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইপিএল সংক্রান্ত ফেমা মামলায় ইডি-র বেশিরভাগ সিদ্ধান্ত ও জরিমানার নির্দেশ বাতিল করে দেয় ট্রাইব্যুনাল। ললিত মোদীর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণের মতো পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি বলে রায়ে জানায় ট্রাইব্যুনাল।

Post Views: 25

Continue Reading

Previous: অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা
Next: ‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.