Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

ওঙ্কার ডেস্ক: মোদী সরকারের বিরুদ্ধে আরও আক্রমণের ঝাঁঝ বাড়ালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বুধবার কংগ্রেস সাংসদ বলেন, পড়ুয়ারা ন্যায্য কারণে আন্দোলন করছে কিন্তু সরকার তাদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। তিনি বলেন, ১০ বছরে ১৫২ প্রশ্নফাঁস হয়েছে, কিন্তু কারোর সাজা হয়নি।

দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বুধবার রাহুল গান্ধী বলেন, বর্তমান সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থাকে ‘বিকৃত’ করে ফেলা হয়েছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ‘দুর্নীতিগ্রস্ত’ ও ‘অযোগ্য’ বলে আখ্যা দেন লোকসভার বিরোধী দলনেতা। তাঁর কথায়, ‘পড়ুয়ারা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছে। এটি ন্যায্য। ধর্মেন্দ্র প্রধান দুর্নীতিগ্রস্ত ও একজন অযোগ্য ব্যক্তি। তাঁকে অবশ্যই সরাতে হবে।’ ছাত্রছাত্রীদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে রাহুল বলেন, ধর্মেন্দ্র প্রধান ‘পুরো বিশৃঙ্খলার প্রতীক।’ ‘আমাদের সবচেয়ে বড় সম্পদ শিক্ষাব্যবস্থা—তা ধ্বংস করে দেওয়া হয়েছে।’ বলে মন্তব্য করেন তিনি। পরিসংখ্যান তুলে ধরে কংগ্রেস নেতা বলেন, গত ১০ বছরে অন্তত ১৫২টি প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে, অথচ এগুলোর জন্য কাউকেই শাস্তি পেতে হয়নি।

উল্লেখ্য, ২০ জুলাই দিল্লিতে ককরোচ জনতা পার্টির ডাকে সংসদ অভিযানে পুলিশ হামলা চালিয়েছিল। লাঠিচার্জ, সেই সঙ্গে কাঁদানে গ্যাস ছোড়ে দিল্লি পুলিশ। পড়ুয়াদের মিছিলে পুলিশি দমন পীড়নের প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের বাইরে বিক্ষোভ কর্মসূচিতে বসেছিলেন রাহুল গান্ধী। সেখান থেকে তাঁকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যায় অমিত শাহের পুলিশ। তার পর দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন তিনি।

Post Views: 29

Continue Reading

Previous: ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী
Next: জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.