নিজস্ব প্রতিনিধি : গঙ্গা মিশনের পরিচালনায় প্রতি মাসের মতন আজ, রবিবার চুঁচুড়া আরোগ্য গুরুকুঞ্জের আবাসিক ও শহরের মানুষদের নিয়ে প্রায় ১৫০ জনের একটি বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হল। এই নিয়মিত স্বাস্থ্য শিবিরের জন্য গঙ্গা মিশনের রাষ্ট্রীয় সচিব প্রল্লাদ রয় গোয়েঙ্কার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আরোগ্য গুরুকুঞ্জের পরিচালক ইন্দ্রজিৎ দত্ত।
চুঁচুড়া আরোগ্যর যাত্রা শুরু হয়েছিল ২০১০ সালে। দেখতে দেখতে ষোলো বছরে পড়লো এই সমাজসেবা মূলক সংস্থাটি। দু:স্থ এবং আর্তের সেবাসহ নানাবিধ সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে জড়িয়ে আছে চুঁচুড়া আরোগ্য। চলার পথে ২০২৩-তে এসে এক সহায় সম্বলহীন দম্পতির একটু আশ্রয় এবং দু’বেলা খাবারের ব্যবস্থা করে দেওয়ার ব্রত নিয়েই চুঁচুড়া আরোগ্য গুরুকুঞ্জের আবির্ভাব।
২০২৩-এর সেপ্টেম্বর থেকে ২০২৬-এর সেপ্টেম্বর, এই সময়ের মধ্যেই ২জনের সংখ্যাটা এসে দাঁড়িয়েছে ৪৬-এ। আবাসিক বেড়ে ওঠায় গুরুকুঞ্জের জায়গার অভাব দেখা দিতে থাকে। সেই থেকে আরোগ্যর দ্বিতীয় ভবনের পরিকল্পনা। অনেকেই সাহায্যের হাত বাড়ালেন। তাঁদের মধ্যে সবার আগে আসে গঙ্গা মিশনের রাষ্ট্রীয় সচিব প্রহ্লাদ রায় গোয়েঙ্কার নাম। যিনি জনসেবামূলক কাজে অকাতরে সাহায্যের হাত বাড়িয়ে চলেছেন। এ বছর ২৫ জানুয়ারি প্রহ্লাদ গোয়েঙ্কার হাত দিয়ে দ্বারোদঘাটন হল চতুর্থ তল বিশিষ্ট চুঁচুড়া আরোগ্যর দ্বিতীয় ভবন।

মূলত প্রহ্লাদ গোয়েঙ্কার পরামর্শে প্রত্যেক মাসেই চলে আসছে এলাকার সুঃস্থ মানুষদের জন্য স্বাস্থ্য শিবির। সেই মতো এদিনও অনুষ্টিত হল স্বাস্থ্য শিবির।