Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
rajnath-singh.jpg

ওঙ্কার ডেস্ক: নিট ইউজি প্রশ্নফাঁসের জেরে রাজধানীতে যে বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছে, এর জন্য এবার বিরোধীদের নিশানা করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বুধবার তিনি বলেন, পড়ুয়াদের সঙ্গে অন্যায় কিছু যাতে না ঘটে সেটি সরকার নিশ্চিত করবে। তবে ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো। ন্যাশনাল এলিজিবিলিটি-কাম-এন্ট্রান্স টেস্ট ২০২৬-এর প্রশ্ন ফাঁস বিতর্কের জেরে রাজনাথের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

গত ৩ মে অনুষ্ঠিত নিট ইউজি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনার পর দিল্লিতে ব্যাপক ছাত্র বিক্ষোভ শুরু হয়। আন্দোলনরত পড়ুয়ারা শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবি জানানোর পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগও দাবি করছেন। এই আবহে রাজনাথ সিং বিরোধী দলগুলোর বিরুদ্ধে অভিযোগ তুললেন। সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি লেখেন, ‘দিল্লিতে চলমান বিক্ষোভ অত্যন্ত উদ্বেগের। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, কিছু মানুষ তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আমাদের দেশের ছাত্রছাত্রী ও তরুণদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের সরকার পড়ুয়া ও তরুণদের আকাঙ্ক্ষা পূরণ এবং তাদের কল্যাণের জন্য সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। তাদের প্রতিটি উদ্বেগের কথা শোনা এবং তার সমাধান করা আমাদের দায়িত্ব। আমি সম্পূর্ণ আস্থাশীল যে, ভারতের সচেতন, পরিণত ও বিচক্ষণ তরুণরা এ ধরনের বিভ্রান্তিকর চেষ্টাগুলো সম্পূর্ণভাবে বোঝে এবং তারা বেছে নেবে অগ্রগতি, উন্নয়ন ও দেশ গঠনের পথ।’

রাজনাথ সিং জোর দিয়ে বলেন, সরকার সকলের—বিশেষ করে পড়ুয়া ও যুবসমাজের—জন্য ন্যায়বিচার ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর অভিযোগ, বিরোধী দলের কিছু নেতার তৈরি করা ‘কৃত্রিম ক্ষোভের পরিবেশ’ আসলে মানুষকে ‘বিভ্রান্ত’ করার একটি ব্যর্থ চেষ্টা।

Post Views: 22

Continue Reading

Previous: জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.