Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বানভাসি হুগলী,মালদা,বাঁকুড়ার বিস্তীর্ণ অঞ্চল

বানভাসি হুগলী,মালদা,বাঁকুড়ার বিস্তীর্ণ অঞ্চল

Online Desk অক্টোবর 5, 2023
20231005_173334.jpg

নিজস্ব প্রতিনিধি:হুগলী জেলায় এখন বৃষ্টির পরিমাণ ত্রিশ শতাংশ কম। কিন্তু ব্যারেজের ছাড়া জলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে আরামবাগ মহকুমায়। ফুঁসছে মুন্ডেশ্বরী। এবং জল বাড়ছে দামোদর, দ্বারকেশ্বরেও। এই মুহূর্তে খানাকুলের রামমোহন ২ গ্রামপঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গা প্লাবিত হতে শুরু করেছে মুন্ডেশ্বরী নদীর জলে। নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টিতে পরিস্থিতি খারাপ হয়েছে আরও। নদীর তীরবর্তী এলাকায় থাকা বেশ কয়েকটি পরিবারকে ইতিমধ্যেই সেকেন্দারপুর বিদ্যালয়ের অস্থায়ী ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। লাগাতার বৃষ্টির জেরে হাবুডুবু অবস্থা মালদা শহরেরও। ইংলিশ বাজার পৌরসভার একাধিক ওয়ার্ড জলমগ্ন। জলমগ্ন শহরের বেশ কিছু হাই স্কুল এবং মালদা মেডিকেল কলেজ হাসপাতাল।
আগে থেকেই আবহাওয়া দপ্তর মালদা জেলায় লাল সংকেত জারি করেছে। । বিশেষ করে ইংরেজবাজার পৌরসভার ৩,৪ নম্বর ওয়ার্ড ২৫ নম্বর ওয়ার্ড ২৯ নম্বর ওয়ার্ড ২৪ নম্বর ওয়ার্ড সহ ১১ ১২ ১০ নম্বর ওয়ার্ড প্রায় সমস্ত ওয়ার্ডেই জলমগ্ন। জলে ডুবেছে মালদা জেলা হাই স্কুল এবং ঠাকুর অনুকূলচন্দ্র হাই স্কুল। তার পাশাপাশি জলমগ্ন হয়ে পড়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল।অপরদিকে টানা বৃষ্টির ফলে বাঁকুড়া জেলার কৃষি প্রধান এলাকা জলের তলায়। যার ফলে ব্যাপক পরিমাণ ফসল নষ্ট হয়েছে ,এর ফলে বাঁকুড়া জেলার বাজার গুলিতে অগ্নি মূল্য সবজির দাম ।সাধারণ মানুষের মাথায় হাত ক্রেতা থেকে বিক্রেতা সকলেই বলছেন বৃষ্টির কারণেই এই অগ্নি মূল্য। বাজারে ১০০ টাকা কেজি শসা ২০০ টাকা কেজি কাঁচা লঙ্কা। ৮০ টাকা কেজি ফুলকপি ৮০ টাকা কেজি বেগুন এবং ঝিঙ্গা আশি টাকা দামে বিক্রি হচ্ছে।

Post Views: 94

Continue Reading

Previous: তৃনমূল নেতার বাড়িতে বিস্ফোরন
Next: শান্ত হয়েছে রাক্ষসী তিস্তা, স্বস্তি ফিরেছে তিস্তা পাড়ে জলপাইগুড়িতে

সম্পর্কিত গল্প

MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.