Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • বাঁকুড়ার তালডাংরায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার, এলাকা জুড়ে চাঞ্চল্য

বাঁকুড়ার তালডাংরায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার, এলাকা জুড়ে চাঞ্চল্য

Online Desk এপ্রিল 27, 2025
WhatsApp-Image-2025-04-27-at-15.53.37.jpeg

ওঙ্কার ডেস্ক : ফের মাওবাদী নামাঙ্কিত পোস্টার পড়ল বাঁকুড়ার তালডাংরা থানা এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। রবিবার সকালে তালডাংরা এলাকার স্থানীয়রা তিনটি মাওবাদী নামাঙ্কিত পোস্টার দেখতে পান । প্রথমটা তালডাংরা থানার কাছে, পরের দুটো একটা তৃণমূলের কার্যালয়ের কাছাকাছি এবং বাঁকুড়া জেলা পরিষদের সভাপতির বাড়ির কাছাকাছি। পোস্টারে কিষানজি, সুনীল মাহাতো এবং রিমিলের মৃত্যুর বদলা দাবি করে সিভিক কর্মী ও পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দেয়া হয়েছে।

আগে কখনোই তালডাংরা বাজারে মাওবাদীদের অস্তিত্ব টের পাওয়া যায়নি। তবে অনেক আগে বাঁকুড়া জেলার বিস্তীর্ণ জঙ্গলমহলে মাওবাদী কার্যকলাপ দেখা যেত। নাশকতা তো দূর তালডাংগা এলাকায় মাওবাদী পোস্টার পড়ার ঘটনাও এতদিন ছিল নজিরবিহীন। তবে এবার সেই ঘটনাই ঘটলো। রবিবার সকালে সাদা কাগজে লাল কালিতে হাতে লেখা তিনটি মাওবাদী নামাঙ্কিত পোস্টার দেখে এলাকার মানুষজনের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তিনটি পোস্টারে প্রায় একই লেখা। জল জমির জঙ্গল থেকে আদিবাসীদের উচ্ছেদের প্রতিবাদ জানানো হয়েছে পোস্টারে। আবার তার সঙ্গী সিভিক কর্মী ও গ্রাম পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিয়ে লেখা হয়েছে এবার তোমাদের পালা। পোস্টারের নিচের অংশে প্রেস লাইনে লেখা রয়েছে সিপিআই মাওবাদী। যদিও পোস্টার গুলি নজরে আসার পরই তাড়াতাড়ি করে ছিঁড়ে দেয় তালডাংরা থানার পুলিশরা। তাদের ধারণা এই পোস্টার গুলি সঙ্গে মাওবাদীদের কোন সম্পর্ক নেই। তবে বর্তমানে কারা এই পোস্টার দিয়েছে তা জানতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Post Views: 120

Continue Reading

Previous: বিপদ জেনেও, ড্রেনের জল পান করছে ঝাড়গ্রাম পৌরসভার মানুষ!
Next: মাথায় গুলি লেগে মৃত্যু, আত্মহত্যা না খুন?

সম্পর্কিত গল্প

Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
DEADBODY.png

সুরাটে সেপ্টিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু ৪ শ্রমিকের; তদন্তে পুলিশ

Online Desk জুন 7, 2026
Untitled.png

মার্কিন মুলুকে জেরার মুখে ইরাকের স্ট্রাইকার আয়মেন হুসেইন

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.