Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সেমিনার, উপাচার্যের বইর মোড়ক উন্মোচন

বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সেমিনার, উপাচার্যের বইর মোড়ক উন্মোচন

Online Desk ডিসেম্বর 3, 2025
B-1.jpg

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া : বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে বুধবার থেকে শুরু হল আন্তর্জাতিক মানের ২ দিনের সেমিনার। এই সেমিনারের আলোচ্য বিষয় হল সময়ের আলোকে আধুনিকতার অনুসন্ধান (লোকেটিং মর্ডানিটিঃ ডিসপেয়িং টাইম ইন দি রিজিয়ন)। আলোচ্য সেমিনারে সময়ের লেন্স দিয়ে ভারতের আঞ্চলিক সংস্কৃতি ও ইতিহাস অনুসন্ধান করা হবে। অর্থাৎ সময়ের আলোকে ‘অংশ’ থেকে ‘সমগ্র’ তে পৌঁছানোর প্রয়াস নেওয়া হবে।

পাশাপাশি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর রূপকুমার বর্মনের “কিংডম ফরমেশন ইন প্রি-কলোনিয়াল ইন্ডিয়াঃ এ হিস্টোরিক্যাল স্টাডি অন দি ফরমেশন অফ দি কোচ কিংডম” গ্রন্থের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হয় এদিন।

এদিনের সেমিনারে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক রঞ্জন চক্রবর্তী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অমিত দে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহঃ পারভেজ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অলোক ঘোষ, শিব নাদার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কৌস্তুভ মণি সেনগুপ্ত, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা অনুরাধা কয়াল, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক অস্মিতা সরকার এবং আন্তর্জাতিক স্তরের ঐতিহাসিক ও গবেষকরা উপস্থিত ছিলেন।

এই সেমিনারের মাধ্যমে যেন পৌঁছে যাওয়া হল অতীতে, অতীতের লেন্সে পর্যবেক্ষণ করা হল ইতিহাস। বাঁকুড়া বিশ্ববিদ্যালয় তুলনামূলকভাবে একটি নতুন বিশ্ববিদ্যালয় হলেও আন্তর্জাতিক স্তরের একটি সেমিনার আয়োজন করে ছাত্র-ছাত্রীদের নতুন দিগন্তের সন্ধান দিল ইতিহাস বিভাগ।

Post Views: 148

Continue Reading

Previous: ছত্তীসগঢ়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু ৭ মাওবাদীর, নিহত ২ জওয়ানও
Next: ভোটার তালিকা সংশোধনে ধর্ম-বর্ণ নয়, স্বচ্ছতাই হোক মুখ্য; বঙ্গ বিজেপিকে মোদির বার্তা

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.