Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ছত্তীসগঢ়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু ৭ মাওবাদীর, নিহত ২ জওয়ানও

ছত্তীসগঢ়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু ৭ মাওবাদীর, নিহত ২ জওয়ানও

Online Desk ডিসেম্বর 3, 2025
mao1280-gg.jpg

ওঙ্কার ডেস্ক: দেশের বিভিন্ন রাজ্যে মাওবাদীরা অস্ত্র-সহ আত্মসমর্পণ করছে পুলিশের কাছে। এই আবহে ছত্তীসগঢ়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল সাত মাওবাদীর। বুধবার এই সংঘর্ষে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এর দুই সদস্যেরও মৃত্যু হয়েছে। মাওবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে জখম হয়েছেন আরও এক ডিআরজি জওয়ান। তবে মাওবাদী-বিরোধী অভিযান এখনও জারি রয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

বস্তার রেঞ্জ এর ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ সুন্দররাজ পাটিলিঙ্গম জানিয়েছেন, বিজাপুর-দান্তেওয়াড়া জেলার সীমান্তবর্তী জঙ্গলে নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল মাওবাদী বিরোধী অভিযানে বের হয়। সেই সময় বন্দুকযুদ্ধ শুরু হয়। তিনি বলেন, দান্তেওয়াড়া এবং বিজাপুরের ডিআরজি, স্পেশাল টাস্ক ফোর্স এবং কোবরা এই অভিযানে সামিল হয়। পুলিশকর্তা জানিয়েছেন, সংঘর্ষস্থল থেকে এখনও পর্যন্ত সাত মাওবাদীর মৃতদেহ উদ্ধার হয়েছে। তবে তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি। তিনি জানান, ঘটনাস্থল থেকে সিঙ্গেল লোডিং রাইফেল (এসএলআর), .৩০৩ রাইফেল এবং অন্যান্য অস্ত্র উদ্ধার হয়েছে। পাটিলিঙ্গম বলেন, ‘এনকাউন্টারে ডিআরজি বিজাপুরের প্রধান কনস্টেবল মনু ভাদাদি এবং কনস্টেবল দুকারু গোন্ডে শহীদ হয়েছেন। আহত হয়েছেন ডিআরজি জওয়ান সোমদেব যাদব।’

আইজিপি বলেন, আহত জওয়ানকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে। আরও চিকিৎসার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজাপুরের পুলিশ সুপার জিতেন্দ্র যাদব বিষয়টি নিয়ে বলেন, পশ্চিম বস্তার ডিভিশনে অভিযানে শক্তিশালী দল পাঠানো হয়েছে। এলাকায় তল্লাশি জারি রয়েছে। এখনও পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ফলে চলতি বছরে ছত্তীসগঢ়ে ২৭০ জন মাওবাদীর মৃত্যু হয়েছে।

Post Views: 68

Continue Reading

Previous: প্রসিদ্ধের বলে আউট বাভুমা, ভারতের ৩৫৮ রানের জবাবে লড়ছে দক্ষিণ আফ্রিকা
Next: বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সেমিনার, উপাচার্যের বইর মোড়ক উন্মোচন

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.