Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দলের নেত্রীকে অশ্লীল বার্তা! সিপিআইএম থেকে বহিস্কৃত প্রাক্তন মন্ত্রী বংশগোপাল চৌধুরী

দলের নেত্রীকে অশ্লীল বার্তা! সিপিআইএম থেকে বহিস্কৃত প্রাক্তন মন্ত্রী বংশগোপাল চৌধুরী

Online Desk এপ্রিল 27, 2025
banshogopal.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: দলেরই এক নেত্রীকে অশ্লীল বার্তা পাঠানোর অভিযোগে এবার সিপিআইএম থেকে বহিস্কৃত হলেন আসানসোলের প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী। মহিলা নেত্রীর অভিযোগের ভিত্তিতে দলের অভ্যন্তরীন কমিটি তদন্ত করার পর অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে বহিস্কার করা হয়েছে।

ঠিক কী ঘটেছে? মুর্শিদাবাদের দলের এক মহিলা নেত্রীর অভিযোগ, সমাজমাধ্যমে তাঁকে নানা ধরণের অশ্লীল বার্তা পাঠিয়েছিলেন সিপিআইএম নেতা বংশগোপাল। যেটিকে ‘ভার্চুয়াল যৌন হেনস্থা’ হিসেবে চিহ্নিত করেন ওই নেত্রী। বিষয়টি নিয়ে তিনি প্রথমে দলের জেলা কমিটি এবং পরে রাজ্য কমিটির কাছে অভিযোগ করেন। শুধু তাই নয় সিপিএমের রাজ্য সম্মেলনেও এই বিষয়ে চিঠি দেন। দলের সাধারণ সম্পাদক মহম্মদ সেলিমের কাছেও অভিযোগ করেন ওই মহিলা। পাশাপাশি বিষয়টি নিয়ে সরব হন সমাজ মাধ্যমে। গোটা ঘটনা প্রকাশ্যে আসার পর তদন্ত করে আলিমুদ্দিন স্ট্রিট। এর পর ওই নেতাকে দল থেকে বহিস্কার করা হয়। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অসত্য বলে দাবি বংশগোপালের।

উল্লেখ্য, বংশগোপাল চৌধুরী বাম জামানায় মন্ত্রী ছিলেন। ছিলেন আসানসোলের প্রাক্তন সাংসদ। সেই দায়িত্বশীল এক জন ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় তাই বিস্মিত হয়েছেন অনেকে। তবে সিপআইএম এর তরফে জানানো হয়েছে, যৌন হেনস্থা বা এমন ঘটনায় কাউকে প্রশ্রয় দেবে না দল। আর সে কারণেই বহিস্কার করা হয়েছে। প্রসঙ্গত সিপিআইএম এর আগেও এমন সিদ্ধান্ত নিয়েছে। দলে থাকাকালীন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেও একই কারণে সাসপেন্ড করেছিল আলিমুদ্দিন স্ট্রিট। এখানেই শেষ নয়, এক মহিলা সাংবাদিকের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ তন্ময় ভট্টাচার্যকেও ৬ মাসের জন্য সাসপেন্ড করা হয়েছিল। এবার কোপ পড়ল বংশগোপালের উপর।

Post Views: 128

Continue Reading

Previous: প্রবাসী ভারতীয় বিক্ষোভকারীদের গলা কেটে নেওয়ার ইঙ্গিত পাক আধিকারিকের
Next: নিয়ন্ত্রণরেখায় ফের যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের, পাল্টা জবাব ভারতেরও

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.