Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নিয়ন্ত্রণরেখায় ফের যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের, পাল্টা জবাব ভারতেরও

নিয়ন্ত্রণরেখায় ফের যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের, পাল্টা জবাব ভারতেরও

Online Desk এপ্রিল 27, 2025
loc.jpg

ওঙ্কার ডেস্ক: ভারত-পাকিস্তান সীমান্তে ক্রমশ বাড়ছে উত্তেজনা। ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। এই নিয়ে পর পর তিন রাত গুলি চালাল পাকিস্তানের বাহিনী। তবে পাল্টা জবাব দিচ্ছে ভারতও।

জানা গিয়েছে, গত রাতে পাকিস্তানি সেনা ‘বিনা প্ররোচনায় গুলি’ চালিয়েছে। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘২৬ ও ২৭ এপ্রিলের মধ্যবর্তী রাতে, পাকিস্তানি সেনা পোস্টগুলি তুতমারি গালি এবং রামপুর সেক্টরের উল্টোদিকের এলাকায় বিনা প্ররোচনায় ছোট বন্দুক দিয়ে গুলি চালায়। আমাদের সৈন্যরা ছোট বন্দুক দিয়ে পাল্টা গুলি চালিয়ে জবাব দিয়েছে।’

উল্লেখ্য, গত মঙ্গলবার পাহলগাঁওয়ে জঙ্গি হানায় এন নেপালি-সহ ২৬ জন মানুষের মৃত্যুর পর দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। ২০১৯ সালে জম্মুকাশ্মীরের উপর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকে এটিই সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা। ইতিমধ্যে এই হামলায় দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। জঙ্গি হামলার পিছনে পাকিস্তানের মদত রয়েছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হচ্ছে। এই ঘটনার পর ভারত ও পাকিস্তান পরস্পরের বিরুদ্ধে একাধিক সিদ্ধান্ত নিয়েছে।

অন্য দিকে জঙ্গিদের বিরুদ্ধে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে কাশ্মীরজুড়ে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হামলার পরেই হুঙ্কার দেন, জঙ্গিদের রেহাই দেওয়া হবে না বলে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, এই হামলার পিছনে যারা রয়েছেন তাদেরকে জবাব দেওয়া হবে। সেই আবহে বার বার বিনা প্ররোচনায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতের সেনা বাহিনীকে উত্তেজিত করার চেষ্টা করছে পাকিস্তানের বাহিনী।

Post Views: 125

Continue Reading

Previous: দলের নেত্রীকে অশ্লীল বার্তা! সিপিআইএম থেকে বহিস্কৃত প্রাক্তন মন্ত্রী বংশগোপাল চৌধুরী
Next: জঙ্গিদের বিরুদ্ধে তীব্র হচ্ছে অভিযান, ৭২ ঘন্টায় ১০ জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হল

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.