Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জঙ্গিদের বিরুদ্ধে তীব্র হচ্ছে অভিযান, ৭২ ঘন্টায় ১০ জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হল

জঙ্গিদের বিরুদ্ধে তীব্র হচ্ছে অভিযান, ৭২ ঘন্টায় ১০ জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হল

Online Desk এপ্রিল 27, 2025
terror-d.jpg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁওয়ে হামলার পর গোটা জম্মুকাশ্মীর জুড়ে নিরাপত্তার কড়াকড়ি বেড়েছে। জঙ্গিদের বিরুদ্ধেও অভিযান আরও তীব্র করা হয়েছে। আগেই অনন্তনাগ, পুলওয়ামা, কুলগামে জঙ্গিদের বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে। এবার বান্দিপোরায় জঙ্গির বাড়ি উড়িয়ে দেওয়া হল। বান্দিপোরা এবং ত্রালে শনিবার গভীর রাতে দুই লস্কর জঙ্গির বাড়িতে অভিযান চালায় বাহিনী।

এখনও পর্যন্ত যে সমস্ত জঙ্গির বাড়ি ধ্বংস করা হয়েছে তাদের মধ্যে রয়েছে লস্কর-ই-তৈবার আদিল হুসেন ঠোকর, জাকির আহমেদ গণাই, আমির আহমেদ দার, আসিফ শেখ, শহীদ আহমেদ কুট্টে, আহসান উল হক আমির। জৈশ-ই-মোহাম্মদের আমির নাজির ওয়ানি, জামিল আহমেদ শের গোজরি এবং দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের আদনান সাফি দার এবং ফারুক আহমেদ তেদওয়া।

নিরাপত্তা বাহিনীর আধিকারিকদের মতে, আহসান উল হক পাকিস্তান থেকে প্রশিক্ষণ নিয়ে সম্প্রতি উপত্যকায় বেআইনি ভাবে অনুপ্রবেশ করেছে। লস্কর কমান্ডার শহীদ আহমেদ কুট্টে একাধিক দেশবিরোধী কার্যকলাপে জড়িত; শুধু তাই নয় একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাকির আহমেদ গণিকে নজরদারিতে রেখেছিলেন গোয়েন্দারা। আধিকারিকরা আরও জানান, ফারুক আহমেদ তেদোয়া পাকিস্তান থেকে কাজ করছিল। এছাড়া মঙ্গলবারের হামলায় ঠোকর সরাসরি যুক্ত ছিল বলে গোয়েন্দাদের মত।

পুলিশের তরফে জানানো হয়েছে, জম্মুকাশ্মীরে সন্ত্রাসী কর্মকাণ্ড নিশ্চিহ্ন করার লক্ষ্যে ধ্বংসযজ্ঞ এবং তল্লাশি অভিযান চালানো হচ্ছে। উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে পহেলগাঁওয়ে বৈসরন উপত্যকায় এক নেপালি-সহ ২৬ জনকে গুলি করে খুন করে জঙ্গিরা। নিহতদের মধ্যে বেশিরভাগ পর্যটক। এই নৃশংস হামলায় কমপক্ষে পাঁচ জন জঙ্গি জড়িত ছিল। সেই নারকীয় হত্যালীলার পর জঙ্গিদের বিরুদ্ধে অভিযান বাড়িয়েছে নিরাপত্তা বাহিনী।

Post Views: 146

Continue Reading

Previous: নিয়ন্ত্রণরেখায় ফের যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের, পাল্টা জবাব ভারতেরও
Next: জম্মু-কাশ্মীরে সমাজকর্মীকে গুলি করে খুন জঙ্গিদের

সম্পর্কিত গল্প

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.