Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জম্মু-কাশ্মীরে সমাজকর্মীকে গুলি করে খুন জঙ্গিদের

জম্মু-কাশ্মীরে সমাজকর্মীকে গুলি করে খুন জঙ্গিদের

Online Desk এপ্রিল 27, 2025
death.jpg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁও কাণ্ডের পর থমথমে জম্মুকাশ্মীর। গোটা জম্মুকাশ্মীর জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। তীব্র হয়েছে নিরাপত্তা বাহিনীর অভিযান। এই আবহে শনিবার রাতে কুপওয়ারায় এক সমাজকর্মীকে তাঁর বাড়ির কাছে গুলি করে খুন করার অভিযোগ উঠল জঙ্গিদের বিরুদ্ধে। ঠিক কী কারণে খুন তা এখনও স্পষ্ট নয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ওই সমাজকর্মীর নাম গুলাম রসুল মার্গে। ৪৫ বছর বয়স তাঁর। শনিবার রাতে তাঁকে কয়েক জন জঙ্গি তাঁর বাড়ির কাছেই ঘিরে ধরে। এরপর গুলি চালায় তাঁকে লক্ষ্য করে। গুলামের পেটে এবং হাতে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি তাঁকে হান্দোয়ারার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই সমাজকর্মীর।

অন্য দিকে কী কারণে ওই সমাজকর্মীকে খুন করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। গুলামের পরিবার এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহের চেষ্টা করছে পুলিশ। অন্য দিকে সমাজকর্মীকে গুলি করার ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছয় সেনা বাহিনীর জওয়ানরা। সন্দেহভাজনদের খুঁজে বের করতে তল্লাশি চালাচ্ছে সেনা। উল্লেখ্য, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ফলে ২৬ জনের মৃত্যুর পর সন্দেহভাজনদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে আগেই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত তিন ধরে লস্কর ই তৈবা, জৈশ ই মহম্মদ, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের একাধিক জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনী।

Post Views: 93

Continue Reading

Previous: জঙ্গিদের বিরুদ্ধে তীব্র হচ্ছে অভিযান, ৭২ ঘন্টায় ১০ জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হল
Next: ম্যাচ তো হলই না, প্রবল ঝড়ে সিএবিতে নেমে এলো আঁধার

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.