Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বারাসাতে এক মহিলার কম্বল জড়ানো মৃতদেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য এলাকাজুড়ে

বারাসাতে এক মহিলার কম্বল জড়ানো মৃতদেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য এলাকাজুড়ে

Online Desk জুন 9, 2025
WhatsApp Image 2025-06-09 at 12.58.35 PM

নিজস্ব সংবাদদাতা, বারাসাত : উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের ২৮ নম্বর ওয়ার্ডের আশ্বিনী পল্লীর খালপাড় অঞ্চলের একটি ভাড়াবাড়ি থেকে কম্বল চাপা এক মহিলার মৃতদেহ উদ্ধার। স্থানীয় সূত্রে খবর, ঐ এলাকার মানুষজন বেশ কিছু দিন ধরে দুর্গন্ধ পাচ্ছিলেন। সেই দূর্গন্ধের সূত্র খুঁজতে খুঁজতে একটি ভাড়াবাড়িতে এসে পৌঁছান তারা। পরে বাড়ির মালিককে খবর দিলে তিনি এসে ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় স্থানীয় পার্টি অফিসের সাহায্য নিয়ে ঘর খুলে কম্বলে মোড়া ঐ মহিলার দেহ উদ্ধার করেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে বারাসাত থানার পুলিশ এসে পৌঁছায়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
বাড়ির মালিকের কাছ থেকে জানা গেছে ঐ বাড়িতে এক দম্পতি ভাড়া থাকতেন। স্বামী, বিজু সাহা পেশায় একজন বাস চালক বলে জানা গিয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া অশান্তির হত বলে জানা গেছে। স্থানীয়রা আরও জানায়, বিগত দুই তিন দিন যাবত বিজু সাহাকে এলাকায় দেখেনি তারা। এখনও বেপাত্তা সে। তার খোজ চালাচ্ছে বারাসাত থানার পুলিশ।
মৃতার হাতে, মুখে পোড়ার দাগ দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ। দেহ বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে বারাসাত থানার পুলিশ।

Post Views: 253

Continue Reading

Previous: এবার জ্যোতি বসু আসছেন বড়পর্দায়….
Next: ঈদের অনুষ্ঠানে কারাগারে থেকেই নোবেল গেয়ে উঠলেন ‘সেই তুমি কেন এত অচেনা হলে…..’

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.