Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • এবার জ্যোতি বসু আসছেন বড়পর্দায়….

এবার জ্যোতি বসু আসছেন বড়পর্দায়….

Online Desk জুন 9, 2025
dhbxdc.png

ওঙ্কার ডেস্ক: বাংলা তথা ভারতীয় রাজনীতির কিংবদন্তি ব্যক্তিত্ব তিনি, তাঁর নাম রাজনীতির পরিসর থেকে ছড়িয়ে পড়েছে সারা বাংলায়। তিনি একটানা তেইশ বছর ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। বাঙালির বহু আশার আলো এবং আক্ষেপের অন্ধকারও বটে। কারণ ‘ঐতিহাসিক ভুলে’ ফসকে গিয়েছিল বাঙালির প্রধানমন্ত্রী হওয়া। বলা বাহুল্য তিনি জ্যোতি বসু। এবার বড়পর্দায় জীবন্ত হয়ে উঠবেন তিনি! জ্যোতি আবেগে শান দিতে এবার তাঁকে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক, এমনটাই খবর সিপিএম সূত্রে।
সূত্রের খবর, অনেকদিন ধরেই পরিকল্পনা চলছিল। এবার তা বাস্তবে হতে চলেছে। সম্পূর্ণ সিপিএমের পার্টি ফান্ডে তৈরি হতে চলেছে জ্যোতি বসুর বায়োপিক। ইতিমধ্যে প্রাথমিক পর্যায়ে কথা হয়েছে নাসিরুদ্দিন শাহর মতো অভিনেতাদের সঙ্গে। তাহলে কি তিনিই কি রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয় করবেন?
তা এখনও স্পষ্ট করে বলা হয়নি। তবে জানা গিয়েছে, আগামী বছরের শুরু থেকে আরম্ভ হবে ছবির প্রিপ্রোডাকশনের কাজ। জ্যোতি বসু রিসার্চ সেন্টারের ব্যানারে এই বায়োপিক তৈরি পরিকল্পনা নেওয়া হয়েছে সিপিএমের তরফে। ভারতীয় রাজনীতির এই অনন্য চরিত্রের বহু জানা ও অজানা তথ্য তুলে ধরা হবে এই ছবিটিতে। ইতিমধ্যে কলকাতা ও মুম্বইয়ের একাধিক পরিচালকদের সঙ্গে কথা বলেছে আলিমুদ্দিন স্ট্রিট নেতৃত্ব। জ্যোতিবাবুর অনেক কাজ করে গিয়েছেন যা অজানা রয়েছে। এবার সেগুলিই তুলে ধরা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বায়োপিকে। বাংলা ভাষার পাশাপাশি অন্য ভাষাতেও মুক্তি পাবে এই বায়োপিক।
এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলছেন, “ওদের কোনও মুখ নেই, কোনও নেতৃত্ব নেই। নতুনরা তো নিজের পাড়াতেও জিততে পারেন না। ফলে এখন জ্যোতিবাবুতে ভরসা করতে হচ্ছে। তাহলে ওই বিষয়গুলিও যেন ভালোভাবে দেখানো হয়… কীভাবে একটা লবি জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী হতে দেয়নি। সেগুলো না দেখালো কিন্তু বায়োপিক সম্পূর্ণ হয় না।”
রাজনৈতিক নেতাদের নিয়ে বায়োপিক নতুন কথা নয়, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে নিয়ে তৈরি হয়েছে ইমারজেন্সি, জয়ললিতাকে নিয়ে থালাইভি, বাল ঠাকরেকে নিয়ে ঠাকরে, মনমোহন সিংকে নিয়ে তৈরি হয়েছে দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার। জ্যোতি বসুর বায়োপিক তৈরি হলে এই ধারাবাহিকতায় নতুন ব্যক্তিত্ব যোগ হবে।

Post Views: 261

Continue Reading

Previous: নাইলন সুতোর প্রাণঘাতী ফাঁদে , মানুষ থেকে পাখি
Next: বারাসাতে এক মহিলার কম্বল জড়ানো মৃতদেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য এলাকাজুড়ে

সম্পর্কিত গল্প

FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

1000344392.jpg

প্রশ্নফাঁস রোধে আরও কঠোর আইন আনতে চলেছে মোদী সরকার

Online Desk জুলাই 24, 2026
FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.